---Advertisement---
lifezone nursing home

IPL Ticket Scam: বেঙ্গালুরুতে IPL-এর টিকিটের কালোবাজারি, গ্রেফতার ক্যান্টিন কর্মী

April 17, 2026 5:26 PM
IPL TICKET SCAM
---Advertisement---

বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ম্যাচ ঘিরে বড়সড় টিকিট কালোবাজারি চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। স্টেডিয়ামের এক ক্যান্টিন কর্মী চন্দ্রশেখরকে ১৮০টিরও বেশি টিকিট চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।(IPL Ticket Scam)

এই টিকিটগুলো ছিল ১৫ এপ্রিল অনুষ্ঠিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বনাম লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর হাই ভোল্টেজ ম্যাচের। বেঙ্গালুরু সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রতি টিকিট ১৫,০০০ থেকে ১৯,০০০ টাকায় বিক্রি করছিলেন যা আসল মূল্যের বহু গুণ বেশি।

FIFA-র দরে অনীহা রিলায়েন্সের, FIFA World Cup দেখা নিয়ে এখনও ধোঁয়াশায় ভারতবাসী: IPL Ticket Scam: বেঙ্গালুরুতে IPL-এর টিকিটের কালোবাজারি, গ্রেফতার ক্যান্টিন কর্মী

তদন্তে উঠে এসেছে, এই টিকিটগুলো “TicketGenie” নামক একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে “স্বস্তিক হেভি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কনসালটেন্টস” এবং “ধরণী কম্পিউটার্স” কর্পোরেট সংস্থার নামে কেনা হয়। বিপুল সংখ্যক টিকিট সংগ্রহ করে পরে সেগুলো কালোবাজারে ছাড়া হয়। টিকিটের সংখ্যা মোট ১৮১টি, যার আনুমানিক মূল্য ১৭.৫২ লক্ষ টাকা। এগুলোকেই অবৈধভাবে পুনরায় বিক্রি করা হয়েছে।(IPL Ticket Scam)

পুলিশ আরও জানিয়েছে, ২৮ মার্চের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচেও একই ধরনের কারসাজির প্রমাণ মিলেছে। ওই সময় ৬.৬ লক্ষ টাকার ৮১টি টিকিট কিনে বেশি দামে বিক্রি করা হয়েছিল।

KKR VS GT: সামনে প্রাক্তনী শুভমান কাঁটা, জয়ের খোঁজে টাইটান্সের সামনে KKR: IPL Ticket Scam: বেঙ্গালুরুতে IPL-এর টিকিটের কালোবাজারি, গ্রেফতার ক্যান্টিন কর্মী

জিজ্ঞাসাবাদে চন্দ্রশেখর দাবি করেছেন, এই টিকিট সরবরাহ করেছিলেন কেএসসিএ-র সদস্য গণেশ পরীক্ষিত, যিনি বর্তমানে পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং এই চক্রে জড়িত একাধিক কর্পোরেট কর্মকর্তার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।

এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে আইপিএল-এর মতো বড় টুর্নামেন্টে টিকিট বণ্টন ব্যবস্থায় কতটা স্বচ্ছতা রয়েছে?(IPL Ticket Scam)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “IPL Ticket Scam: বেঙ্গালুরুতে IPL-এর টিকিটের কালোবাজারি, গ্রেফতার ক্যান্টিন কর্মী”

Leave a Comment