রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বর্ষার জমজমাট ইনিংস চলছে রাজ্যে, আজও দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ঝড়বৃষ্টির দাপট

---Advertisement---

রাজ্যে ইনিংস শুরু করেছে বর্ষা। সোমের পর মঙ্গলবারও বঙ্গের আবহাওয়ায় খুব একটা পরিবর্তনের ইঙ্গিত নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।(Weather Update)

সক্রিয় মৌসুমি পরিস্থিতির জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ওই জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।ভারতীয় আবহাওয়া দফতর বা IMD-রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার শহরে সারাদিন আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)

অন্যদিকে ফের উত্তরবঙ্গে বাড়তে পারে বর্ষার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এই পাঁচ জেলার এক বা দু’টি স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে IMD. অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দু’টি স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now