রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

E20 নয়, কম মাইলেজের আসল কারণ অন্য, ক্ষমা চাইলেন ইউটিউবার সৌরভ যোশী

Published on: July 14, 2026
Sourav Joshi
---Advertisement---

E20 পেট্রোল নিয়ে করা আগের মন্তব্য থেকে সরে এলেন জনপ্রিয় ইউটিউবার ও ভ্লগার সৌরভ জোশী (Sourav Joshi)। কয়েকদিন আগে তিনি দাবি করেছিলেন, E20 পেট্রোল ব্যবহার করার কারণেই তাঁর মার্সিডিজ-বেঞ্জ SUV-র মাইলেজ হঠাৎ অনেকটা কমে গিয়েছে। তবে পরে গাড়িটি সার্ভিস সেন্টারে পরীক্ষা করানোর পর তিনি জানান, আসল সমস্যা ছিল ইঞ্জিনে, E20 পেট্রোলে নয়।

সম্প্রতি সামাজিক মাধ্যম X-এ একটি পোস্ট করে সৌরভ (Sourav Joshi) জানান, তিনি গাড়িটি মার্সিডিজের সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলেন। সেখানে পরীক্ষা করে জানা যায়, ইঞ্জিনে একটি সমস্যা ছিল। সেই কারণেই গাড়ির মাইলেজ কমে যাচ্ছিল। তিনি বলেন, E20 পেট্রোল নিয়ে যে মন্তব্য তিনি করেছিলেন, তা ভুল ছিল। এই ভুলের জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। পাশাপাশি তিনি জানান, কখনওই ভুল তথ্য ছড়ানো বা কারও মনে আঘাত দেওয়ার উদ্দেশ্য তাঁর ছিল না।

সৌরভ আরও বলেন, তাঁর আগের ভিডিয়োতে E20 পেট্রোল নিয়ে যে অংশে মন্তব্য করা হয়েছিল, সেটি তিনি এডিট করে বাদ দিয়েছেন। তবে সেই ভিডিয়োর ওই অংশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে এখনও আলোচনা চলছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে ইউটিউবে একটি ভ্লগে সৌরভ (Sourav Joshi) দাবি করেছিলেন, E20 পেট্রোল ব্যবহারের মাত্র দু’দিনের মধ্যে তাঁর মার্সিডিজ SUV-র মাইলেজ ১৭ কিলোমিটার প্রতি লিটার থেকে কমে ৫ কিলোমিটার প্রতি লিটারে নেমে এসেছে। ভিডিয়োতে তিনি গাড়ির ডিসপ্লেতে দেখানো মাইলেজও দেখিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, স্থানীয় পেট্রোল পাম্পে পাওয়া E20 পেট্রোলের কারণেই নাকি এই সমস্যা হয়েছে।

তাঁর দাবি ছিল, আগে একবার ফুলট্যাঙ্ক পেট্রোলে গাড়ি প্রায় ৮০০ কিলোমিটার চলত, কিন্তু এখন তা কমে প্রায় ৪৯০ কিলোমিটারে নেমে এসেছে। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, এতে ভবিষ্যতে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হতে পারে এবং তাই পেট্রোল ভরাতেও তাঁর ভয় লাগছে।

মানছেন না নির্দেশ, সময় রায়নাকে ৩ লাখের জরিমানা করে হুঁশিয়ারি আদালতের

এই ঘটনার পর বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তেই বিবৃতি দেয় মার্সিডিজ-বেঞ্জ ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাদের সব BS VI পেট্রোল গাড়িই E20 পেট্রোল ব্যবহারের জন্য উপযুক্ত এবং সরকারি নিয়ম মেনেই সেই অনুমোদন পেয়েছে। সংস্থা আরও জানায়, গ্রাহকদের কোনও প্রযুক্তিগত সমস্যা বা প্রশ্ন থাকলে তারা সবসময় সাহায্য করতে প্রস্তুত। পাশাপাশি নিরাপত্তা, ভালো পারফরম্যান্স এবং নির্ভরযোগ্য পরিষেবা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।

সংস্থার বিবৃতির পরই এবার ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন সৌরভও (Sourav Joshi)। ইউটিউবারের এই নতুন বক্তব্যের পর স্পষ্ট হয়েছে, তাঁর গাড়ির কম মাইলেজের জন্য E20 পেট্রোল নয়, বরং ইঞ্জিনের সমস্যাই দায়ী ছিল। যদিও তিনি তাঁর আগের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তবুও সমাজ মাধ্যমে এখনও অনেকেই তাঁর সেই ভিডিয়ো নিয়ে ট্রোল করছেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment