রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব। এই দিন প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে নগর পরিক্রমায় বের হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, স্নানযাত্রার পর অসুস্থতা কাটিয়ে তিন ভাইবোন মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন। তাই রথযাত্রার দিনটি ভক্তদের কাছে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দেশজুড়ে ধুমধাম করে পালিত হয় এই উৎসব। (Astro Tips)
জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, রথযাত্রার দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চললে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে বলে বিশ্বাস করা হয়। কী সেই বিশেষ নিয়ম?
১) এই বিশেষ দিনে সকালে যতটা সম্ভব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে হলুদ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়।
২) এরপর ভক্তিভরে প্রভু জগন্নাথের পুজো করতে পারেন। পুজোয় ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি এবং ১১টি কয়েন অর্পণ করলে মনোবাসনা পূরণ হয় বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে।
৩) রথযাত্রার দিন নিরামিষ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। শুধু তাই নয়, অনেকেই এই নিয়ম পরের দিনও মেনে চলেন এবং আমিষ খাবার এড়িয়ে যান। এতে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস। (Astro Tips)
আগামীকাল দিঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা দেখতে যাবেন? আগে দেখে নিন সারাদিনের অনুষ্ঠানসূচি
৪) যদি আপনার বাড়ির সামনে দিয়ে রথ যায়, তাহলে রথের রশি স্পর্শ করতে পারেন। ধর্মীয় মতে, এতে পুণ্য লাভ হয়। পাশাপাশি যারা রথ টানেন, বিশেষ করে ছোট শিশুদের মিষ্টি, লজেন্স বা অন্য কোনও খাবার বিতরণ করলে তা অত্যন্ত শুভ কাজ হিসেবে ধরা হয়। এই দিন দান-ধ্যান করারও বিশেষ গুরুত্ব রয়েছে।
৫) এছাড়াও রথযাত্রার দিনে বাড়িতে কোনও গাছ বা চারা রোপণ করাও শুভ বলে মনে করা হয়। অনেকের বিশ্বাস, এতে যেমন পরিবেশের উপকার হয়, তেমনই পরিবারের সুখ-সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। (Astro Tips)













This site is my intake, real fantastic style and perfect subject material.