রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ডাবের জল খেতে খেতে মিটিংয়ে, তারপরই চাকরি শেষ! হাওয়াইয়ের ছুটি কাটাতে গিয়ে বিপাকে ব্যক্তি

Published on: July 18, 2026
---Advertisement---

ভাবুন তো, এক হাতে সানস্ক্রিন, অন্য হাতে ডাবের জল— ঠিক সেই সময় অফিস থেকে ফোন, “একবার Teams-এ আসবেন?” মনে হচ্ছে বুঝি জরুরি প্রোমোশন! কিন্তু না, Login করতেই চাকরির Logout! এমনই এক ঘটনা এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক। হাওয়াইয়ে পরিবারের সঙ্গে স্বপ্নের ছুটি কাটাতে গিয়ে এক কর্পোরেট কর্মী ভিডিয়ো কলে চাকরি হারিয়েছেন বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। সেই ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। (Hawaii vacation)

ভাইরাল ভিডিয়ো তে ওই মহিলা জানান, তিনি ও তাঁর স্বামী দু’জনেই কর্পোরেট চাকরি করেন। অনেক দিন ধরে টাকা জমিয়ে পরিবারের সঙ্গে হাওয়াইয়ে বেড়াতে গিয়েছিলেন। ছুটির প্রথম দিনেই স্থানীয় সময় সকাল প্রায় ৯ টায় স্বামীর বস ফোন করে Microsoft Teams-এ যোগ দিতে বলেন। অথচ সংস্থা জানত, তিনি পুরো সপ্তাহ ছুটিতে রয়েছেন। মহিলার দাবি, মিটিংয়ে যোগ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাঁর স্বামীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, “সোমবার পর্যন্ত অপেক্ষা করা যেত না?” তাঁর কথায়, এত কষ্ট করে পরিকল্পনা করা ছুটির আনন্দ এক মুহূর্তে মাটি হয়ে যায় এবং গোটা ঘটনায় মানবিকতার অভাব স্পষ্ট। (Hawaii vacation)

ভিডিয়ো টি X-এ পুনরায় পোস্ট হওয়ার পর ১৭ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। নেটিজেনদের অনেকেই সংস্থার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, “ছুটিতে অফিসের ফোন ধরি না, পৃথিবী উল্টে গেলেও ফিরে গিয়ে জানব।” আবার কেউ বলেন, “এই কারণেই চাকরির বিকল্প খুঁজতে কখনও অপরাধবোধ করা উচিত নয়।” আর এক ব্যবহারকারীর মন্তব্য, “চাকরির জন্য জীবন নয়, জীবনটার জন্যই মাঝে মাঝে চাকরিকে অপেক্ষা করতে শেখানো দরকার।” (Hawaii vacation)

শেষ পর্যন্ত চাকরি ফিরেছে কি না, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনা ফের একবার কর্পোরেট কর্মসংস্কৃতি, কর্মীদের প্রতি সংস্থার মানবিকতা এবং কাজ-জীবনের ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। অনেকেরই প্রশ্ন, চাকরি ছাঁটাই যদি অনিবার্যই হয়, তাহলে অন্তত পরিবারের সঙ্গে বহু প্রতীক্ষিত ছুটি শেষ হওয়া পর্যন্ত কি অপেক্ষা করা যেত না? (Hawaii vacation)

আরও পড়ুন :-ট্রেলারের আগেই বিতর্কে ‘রামায়ণ’, সাই পল্লবীর কাস্টিং নিয়ে মুখ খুললেন অন্নু কপূর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment