রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হিজাব বিতর্কে মুখ খুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Published on: December 31, 2025
Jadavpur University
---Advertisement---

হিজাব বিতর্কে টালমাটাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারই মধ্যে বর্ষশেষে সম্প্রদায়িক সম্প্রীতি ও বহুত্ববাদের মর্যাদা রক্ষায় দায়বদ্ধ থাকার কথা স্মরণ করিয়ে দিলেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সকল পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী ও অন্য সদস্যদের উদ্দেশে এক বার্তায় তিনি নতুন বছরের শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ঐতিহ্যের প্রসঙ্গ। কোনও রকম প্ররোচনায় পা দেওয়া থেকেও সকলকে বিরত থাকার অনুরোধ করেন। (Jadavpur University)

উপাচার্য লেখেন, “জ্ঞান, যুক্তিবাদ এবং জনসেবার আদর্শে উদ্বুদ্ধ এই বিশ্ববিদ্যালয় বহু কাল ধরেই বিভিন্ন ভাষা, সংস্কৃতি, ভাবনা ও বিশ্বাসের মিলনক্ষেত্র। এই বহুত্ববাদের ঐতিহ্য একদিনে গড়ে ওঠেনি, বরং এই শক্তি আমাদের দীর্ঘ চর্যার ফল।”

লিখিত বার্তায় উপাচার্য জানিয়েছেন, কথাবার্তায় সহানুভূতি ও সংযমের মাধ্যমে নিজেদের ভাবনাচিন্তার পার্থক্য বুঝিয়ে দিতে হবে। ভুয়ো খবর এবং প্ররোচনায় পা না দেওয়ার আবেদনও করেন তিনি। লেখেন, “যে কোনও ভাবেই হোক গোঁড়ামি, প্ররোচনা এবং ভুয়ো তথ্যকে অস্বীকার করতে হবে। শিক্ষার স্বাধীনতা বজায় থাকে কেবল মাত্র পারস্পরিক শ্রদ্ধার পরিবেশে, তাই মতানৈক্যের মধ্যেও সভ্যতা ও পারস্পরিক সম্ভ্রম রক্ষা করা প্রয়োজন। এই বোধের চর্চা শুধু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে নয়, সর্বত্রই হওয়া উচিত।” (Jadavpur University)

সরাসরি মন্তব্য না করলেও বার্তায় যে সাম্প্রতিক সময়ের হিজাব বিতর্ক সরিয়ে সম্প্রীতির কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলতে চেয়েছেন তা বোঝা গিয়েছে। (Jadavpur University)


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment