রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

SIR আতঙ্কে অসুস্থ, অক্সিজেনের নল গুঁজে শুনানিতে, যাতায়াতের ধকলে মৃত্যু বৃদ্ধের

Published on: January 4, 2026
---Advertisement---

এসআইআর আতঙ্কে আরও একজনের মৃত্যুর অভিযোগ। যদিও এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা বহুদিন ধরেই চলছে বাংলায়। কখনো বিএলও আবার কখনো সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কারো ঘরে অতিরিক্ত কাজের চাপ, কারো মনে আবার দেশছাড়া হওয়ার ভয়! ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনএর ঘাড়ে কম দায় চাপেনি। এবার মৃত্যু ঘটেছে জয়নগরে গড়দেওয়ানি পঞ্চায়েতের উত্তর ঠাকুরেরচক এলাকার বাসিন্দা এক বৃদ্ধের।

মৃতের পরিবার সূত্রে খবর, ২০০২-এর ভোটার তালিকায় নাম না দেখে অসুস্থ হয়ে পড়েন বছর আটষট্টির ওই বৃদ্ধ। অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। তবে স্বস্তি মেলেনি। এর মধ্যেই এসআইআর-এর শুনানির ডাক আসে। ফলে একপ্রকার বাধ্য হয়েই নাকে অক্সিজেনের নল গুঁজেই শুনানিতে হাজির হন নাজিতুল মোল্লা নামে জয়নগরের ওই বাসিন্দা। শুনানি শেষে ফের হাসপাতালে ফিরে যান। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। (SIR)

পরিবারের দাবি, গত কয়েক দিন ধরেই এসআইআর নিয়ে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। আর সেই কারণেই তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত শুনানির ধকল সহ্য করতে পারেননি বৃদ্ধ। (SIR)

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এসআইআর প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের মানসিক চাপ ও হয়রানি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে সুর চরাচ্ছে বিরোধীদল গুলি। মৃতের পরিবারের পক্ষ থেকেও এই মৃত্যুর জন্য এসআইআর সংক্রান্ত আতঙ্ককেই দায়ী করা হয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment