ক্রীড়াক্ষেত্রে পাকিস্তানকে হারানোর জয়, তার উপর সেই জয় উৎসর্গ করা কার্গিল যুদ্ধের বীর জওয়ানদের—ভারতীয় বক্সার (Jadumani Singh Mandengbam) জাদুমণি সিং মাণ্ডেংবামের এই আবেগঘন মুহূর্তকে বিশেষ মর্যাদা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কমনওয়েলথ গেমস ২০২৬-এ পাকিস্তানের বক্সারকে হারিয়ে রুপোর পদক জেতা ভারতীয় সেনার এই বক্সারকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, জাদুমণির এই সিদ্ধান্ত কার্গিল বিজয়ের গৌরবকে আরও বাড়িয়ে দিয়েছে।
পাকিস্তানকে হারিয়েই শুরু
গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসের পুরুষদের ৫৫ কেজি বক্সিং বিভাগে দুর্দান্ত লড়াই করেন ২২ বছরের জাদুমণি। রাউন্ড অফ ১৬-তে তাঁর প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের সুমামা রহমান। কার্গিল বিজয় দিবসের আবহে এই লড়াই ঘিরে বাড়তি আবেগ তৈরি হয়েছিল। তবে আবেগের চাপ সামলে (Jadumani Singh Mandengbam) জাদুমণি একতরফা দাপট দেখিয়ে ৫-০ ব্যবধানে সর্বসম্মত সিদ্ধান্তে রহমানকে পরাজিত করেন এবং কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন।
Jadumani Singh Mandengbam: জয় উৎসর্গ কার্গিলের বীরদের
A Special Win for Our Kargil Heroes
— MyGovIndia (@mygovindia) August 10, 2026
Coming from an Indian Army background, #CWG2026 boxing champions Jadumani Singh and @berwal_narender dedicate their victory to the brave Kargil Heroes, sharing what this special win truly means to them. #CommonwealthGames pic.twitter.com/v0piBGQ60C
জয় পাওয়ার পর জাদুমণি তাঁর পদক উৎসর্গ করেন কার্গিল যুদ্ধের বীর জওয়ানদের। নিজেও ভারতীয় সেনার সদস্য হওয়ায় তাঁর এই আবেগপূর্ণ শ্রদ্ধার্ঘ্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। পাকিস্তানের বিরুদ্ধে জয় এবং কার্গিল বিজয় দিবস—দুইয়ের যোগসূত্রে তাঁর বক্তব্য বিশেষভাবে নজর কাড়ে।
‘চার চাঁদ লাগিয়ে দিয়েছেন’
'यह कारगिल दिवस था' – जधुमणि सिंह ने पाकिस्तान के खिलाफ अपनी जीत पर अजीबोगरीब बात कही और प्रधानमंत्री @narendramodi जी के साथ अपनी कहानी शेयर की!#NarendraModi #PMModi #PrimeMinister #BJP 🪷#NDA #MyGov#IndianArmy #IndianAirForce #IndianNavy#BSF #AtmanirbharBharat… pic.twitter.com/Nsg9WomCyM
— Dr. Musfiqur Rahman Rajib (@DrMusfiqurRajib) August 10, 2026
(Jadumani Singh Mandengbam) জাদুমণির সঙ্গে কথোপকথনের সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, একজন সেনা হিসেবে তিনি যে কার্গিলের বিজয়ীদের নিজের পদক উৎসর্গ করেছেন, তাতেই সেই জয়ের গৌরব আরও বেড়ে গিয়েছে। মোদির কথায়, “আপনি কার্গিলের বিজয়ীদের যে অনুভূতি দিয়ে আপনার পদক উৎসর্গ করেছেন, তা সেই বিজয়ে চার চাঁদ লাগিয়ে দিয়েছে। আর যাকে পরাজিত করা দরকার ছিল, তাকেই আপনি পরাজিত করেছেন।”
রুপোর পদকে ভারতের বক্সিংয়ের গৌরব
শেষ পর্যন্ত কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জিতে নেন জাদুমণি। তাঁর সাফল্যের ফলে ভারতীয় বক্সিংয়ের পদকসংখ্যাও সমৃদ্ধ হয়—গেমসে বক্সিং থেকে ভারত মোট ১০টি পদক অর্জন করে। রিংয়ের সাফল্যের পাশাপাশি কার্গিলের বীরদের প্রতি তাঁর শ্রদ্ধা (Jadumani Singh Mandengbam) জাদুমণির এই পদককে আরও বিশেষ করে তুলেছে।
ISL-এ কেন হঠাৎ শুরু ‘ফ্যান সার্ভে’? রইল বিস্তারিত












1 thought on “কার্গিল বিজয় দিবসে পাকিস্তান-বধ জাদুমণির, প্রশংসায় পঞ্চমুখ মোদি”