ক্রিকেটের ২২ গজে যাঁর দাপটে একসময় কেঁপেছে বিশ্ব, এবার সেই (Sourav Ganguly) সৌরভ গঙ্গোপাধ্যায়কেই ‘খতম’ করার হুমকি! প্রাক্তন ভারত অধিনায়ক তথা BCCI এর প্রাক্তন সভাপতি এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে আসা হুমকি চিঠিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির পাঠানো চিঠিতে সৌরভ ও তাঁর পরিবারকে সম্পূর্ণ ‘খতম’ বা শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
Sourav Ganguly: ৬ মাস ধরে আসছিল চিঠি
পরিবার সূত্রে খবর, গত প্রায় ছয় মাস ধরেই নিয়মিত এমন রহস্যময় চিঠি আসছিল। প্রথমদিকে সেগুলিকে কোনও অতি-উৎসাহী অনুরাগীর কাণ্ড বলে মনে করে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু সোমবার ফের একটি চিঠি আসার পর বিষয়টি গুরুতর আকার নেয়।
ইংরেজিতে কড়া হুমকি
(Sourav Ganguly) সৌরভের অফিসে চিঠিটি খুলে পড়ার পর দেখা যায়, পুরো চিঠিটিই ইংরেজিতে লেখা। সেখানে সৌরভ ও ডোনার ক্ষতি করার বিষয়ে অত্যন্ত কড়া ভাষায় হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বারবার একই ধরনের চিঠি আসায় এবার আর বিষয়টি হালকাভাবে নেয়নি পরিবার।
Sourav Ganguly: ঠাকুরপুকুর থানায় অভিযোগ
সৌরভের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় তাঁর পক্ষ থেকে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়ে রাজ্য সরকারের নিরাপত্তা সংক্রান্ত বিভাগেও বিষয়টি জানানো হয়েছে।
‘অরুণ কুমার’-এর নাম ঘিরে রহস্য
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেলঘড়িয়ার বাসিন্দা অরুণ কুমার নামে এক ব্যক্তির নাম ব্যবহার করে কুরিয়ারের মাধ্যমে চিঠিগুলি সৌরভের ঠিকানায় পাঠানো হচ্ছিল। চিঠিতে থাকা একটি ফোন নম্বর ‘ট্রু কলার’-এ যাচাই করেই অরুণ কুমারের নাম সামনে আসে।
তবে সত্যিই অরুণ এই চিঠি পাঠিয়েছেন, নাকি তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে অন্য কেউ এই ষড়যন্ত্র করছে—সেই রহস্যই এখন খতিয়ে দেখছে পুলিশ। (Sourav Ganguly) সৌরভের মতো হাইপ্রোফাইল ক্রিকেটারের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
কার্গিল বিজয় দিবসে পাকিস্তান-বধ জাদুমণির, প্রশংসায় পঞ্চমুখ মোদি












2 thoughts on “৬ মাস ধরে সৌরভকে ‘খতম’ করার হুমকি, রহস্যময় চিঠির নেপথ্যে কে?”