Indigo -র কলকাতাগামী বিমান বাতিল হতেই ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে (BPIA) উত্তেজনা। অভিযোগ, রাগের মাথায় বিমানবন্দরের প্রায় ৪৯ হাজার টাকার সম্পত্তি নষ্ট করেছেন এক মহিলা যাত্রী। ঘটনার পর তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। (Indigo Flight)
অভিযুক্ত মামনি খারাত
অভিযুক্ত মহিলার নাম মামনি খারাত। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। তিনি Indigo র 6E 7352 বিমানে ভুবনেশ্বর থেকে কলকাতা যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন। কিন্তু উড়ানের আগে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে বাতিল করা হয় বিমানটি।
মনিটর, কিবোর্ডে ক্ষতি
অভিযোগ, বিমান বাতিলের খবরের পর ডিপার্চার লাউঞ্জে হইচই শুরু করেন মামনি। CISF, Indigo এবং এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার আধিকারিকদের সামনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বিমানবন্দরের কয়েকটি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। (Indigo Flight)
AAI-এর অভিযোগ, একটি মনিটর, কিবোর্ড এবং পাসপোর্ট সোয়াইপ করার মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৪৯ হাজার টাকা।
থানায় অভিযোগ
ঘটনার পর এয়ারফিল্ড থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। পুলিশের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সরঞ্জামের খরচ অভিযুক্তের কাছ থেকে আদায়ের আবেদন জানানো হয়েছে। (Indigo Flight)
ভাইরাল ভিডিয়ো
ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে বিমানবন্দরের ভিতরে উত্তপ্ত পরিস্থিতি এবং সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার ছবি দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে।
কী বলছে Indigo?
Indigo জানিয়েছে, ১৩ আগস্টের 6E 7352 বিমানটি উড়ানের আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বাতিল করা হয়। যাত্রীদের নিয়মিত আপডেট, খাবার, থাকার ব্যবস্থা এবং বিকল্প যাত্রার সুযোগ দেওয়া হয়েছিল। প্রযোজ্য ক্ষেত্রে সম্পূর্ণ টাকা ফেরতের ব্যবস্থাও করা হয়। (Indigo Flight)
সংস্থার দাবি, বিমানবন্দরের সম্পত্তি নষ্ট করার অভিযোগে এক যাত্রীকে ‘আনরুলি’ হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার বলেও জানিয়েছে Indigo।
আরও পড়ুন :-হচ্ছে না eKYC, চোখ ধরে টানাটানি বন্ধুদের, ভাইরাল ভিডিয়োতে হাসির রোল









