স্বাধীনতা দিবসে মহাকাশের প্রেক্ষাপটে ভারতের তেরঙা। পৃথিবীর বাঁকা দিগন্তের সামনে উড়ছে জাতীয় পতাকা। সঙ্গে রয়েছে একটি ছোট বৈজ্ঞানিক যন্ত্র। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে, সত্যিই কি মহাকাশে তেরঙা উড়িয়েছে ইসরো? (ISRO Tiranga Space)
‘ISRO Insight’ নামে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। ভিডিয়োর সঙ্গে লেখা হয়েছে, “From Chandrayaan to Gaganyaan – freedom fuels our cosmic dreams।” ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের মহাকাশযাত্রাকে সামনে রেখেই এই বার্তা দেওয়া হয়েছে।
ভিডিয়োতে কী দেখা যাচ্ছে?
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ছোট পেলোডের নীচে তেরঙা রয়েছে। তার পিছনে স্পষ্ট পৃথিবীর বাঁকা দিগন্ত। দেখলে মনে হতে পারে, কোনও মহাকাশযান মহাকাশে গিয়ে পতাকা উড়িয়েছেন। তবে বিষয়টি তেমন নয়। (ISRO Tiranga Space)
প্রাথমিকভাবে ভিডিয়োটিকে উচ্চতায় ওড়ানো কোনও বেলুন বা ‘নিয়ার-স্পেস’ পরীক্ষার দৃশ্য বলেই মনে করা হচ্ছে। এই ধরনের বেলুনে বৈজ্ঞানিক যন্ত্র ও বিভিন্ন পেলোড পাঠানো হয়। অনেকটা উপরে উঠে যাওয়ায় সেখান থেকে পৃথিবীর বাঁকা দিগন্তও দেখা যায়। (ISRO Tiranga Space)
মহাকাশের সীমানা কোথায়?
সোশ্যাল মিডিয়ায় ‘মহাকাশ’ শব্দটি অনেক সময় পৃথিবীর বায়ুমণ্ডলের একেবারে উপরের অংশ বোঝাতেও ব্যবহার করা হয়। কিন্তু স্বীকৃত সংজ্ঞায় মহাকাশের সীমা হিসেবে সাধারণত প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় থাকা কার্মান লাইনকে ধরা হয়।
তাই ভাইরাল ভিডিয়োটিকে ISRO র কোনও মহাকাশযানে তেরঙা উড়ানোর প্রমাণ হিসেবে দেখা ঠিক হবে না। বরং এটি ভারতের মহাকাশ গবেষণা ও ভবিষ্যৎ অভিযানের প্রতি প্রতীকী বার্তা হিসেবেই বেশি প্রাসঙ্গিক। (ISRO Tiranga Space)
প্রশ্ন তুলছেন নেটিজেনরা
ভিডিয়ো ছড়াতেই নানা মন্তব্য আসতে শুরু করে। এক নেটিজেন প্রশ্ন করেন, “মহাকাশে বাতাস নেই, তাহলে পতাকা কীভাবে উড়ছে?” ‘mr.sridra’ নামে এক ব্যবহারকারী লেখেন, “Good AI।” আবার আর এক নেটিজেন দেশপ্রেমের বার্তা দিয়ে লেখেন, “Jai Hind”। ফলে স্বাধীনতা দিবসে ভাইরাল হওয়া এই ভিডিয়ো ঘিরে কৌতূহল আরও বেড়েছে। (ISRO Tiranga Space)
আরও পড়ুন :- বিদেশের মাটিতে ভারতের তেরঙা, স্বাধীনতা দিবসে আলোয় বুর্জ খলিফা













Woh I like your content, saved to favorites! .
[3959]wak89 | Login Resmi Link Alternatif Slot Gacor Deposit Pulsa,wak89 menyediakan akses login resmi dan link alternatif terbaru. Nikmati kemudahan judi online deposit pulsa serta panduan cara main baccarat. Daftar sekarang juga! visit: wak89
[1214]TINJU189 | Login Resmi Situs Slot Gacor dan Casino Online Terpercaya,tinju189 menyediakan akses login resmi untuk main slot gacor hari ini. Download APK untuk kemudahan transaksi deposit via dana. Daftar dan mainkan sekarang juga! visit: tinju189
[1008]jeta9 Official Login | বিকাশ ডিপোজিট ও সেরা অনলাইন স্লট গেমস,jeta9 অফিসিয়াল সাইটে লগইন করে সেরা লাইভ ক্যাসিনোর অভিজ্ঞতা নিন। অ্যাপ ডাউনলোড করুন এবং বিকাশ দিয়ে দ্রুত ডিপোজিট করে গেম খেলা শুরু করুন। visit: jeta9
[2219]reelsgrande | Link Vào Chính Thức và Cách Nạp Tiền Nhanh Chóng,reelsgrande cung cấp link truy cập an toàn, hướng dẫn tải app APK tiện lợi cùng bí kíp chơi slots và baccarat hiệu quả. Khám phá ngay để trải nghiệm đẳng cấp casino! visit: reelsgrande