আকাশজুড়ে কালো মেঘ। হঠাৎ বদলে যাচ্ছে আবহাওয়ার চেহারা। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপের পরিস্থিতি। মাত্র ২১ দিনের মধ্যে এটি ষষ্ঠ নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ সোমবার ভোরে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ফের প্রবল বৃষ্টির আশঙ্কা। ( Weather Update)
কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, আজ সন্ধ্যার পর দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ( Weather Update)
রবিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টি বাড়বে। কলকাতা ও হাওড়ায় সারাদিনে ১০০ থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
সোমে আরও বৃষ্টির আশঙ্কা
সোমবার, ১৭ অগস্ট, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সারাদিনে সর্বোচ্চ ২৮০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতেও ১২০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে দফায় দফায় মোট ১২০ থেকে ১৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার, ১৮ অগস্ট, নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। সেদিন পশ্চিমাঞ্চলের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ( Weather Update)
উত্তরবঙ্গেও বৃষ্টি
উত্তরবঙ্গে আগামী চার দিন মাঝারি বৃষ্টি চলবে। রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ( Weather Update)
এদিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল হতে পারে। বাড়বে ঢেউয়ের উচ্চতা। ১৫ থেকে ১৮ অগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ( Weather Update)













When I initially commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now each time a comment is added I get four emails with the same comment. Is there any way you can remove people from that service? Appreciate it!
[6260]vb88 Official Login | বিকাশ পেমেন্ট ও সেরা ক্যাসিনো বোনাস,vb88 অ্যাপ ডাউনলোড করে সেরা স্লট গেমের নিয়ম জানুন এবং বিকাশ দিয়ে সহজেই গেম খেলুন। আকর্ষণীয় অনলাইন ক্যাসিনো বোনাস পেতে আজই যোগ দিন। visit: vb88
[4860]ck44app অফিসিয়াল অ্যাপ ডাউনলোড | বিকাশ পেমেন্ট ও লাইভ ক্যাসিনো,ck44app অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে উপভোগ করুন সেরা লাইভ ক্যাসিনো বোনাস। বিকাশ পেমেন্টের মাধ্যমে দ্রুত লেনদেন এবং স্লট গেমের নিয়ম জেনে আজই জয়েন করুন। visit: ck44app