রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জবাব না দিলে কড়া ব্যবস্থা, পান মশলার বিজ্ঞাপন দিয়ে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার

Published on: August 16, 2026
Vimal Elaichi Advertisement
---Advertisement---

পানমশলা সংস্থার বিজ্ঞাপনে কাজ করে ফের আইনি জটিলতায় বলিউডের তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। সম্প্রতি ‘বিমল এলাইচি’-র (Vimal Elaichi) বিজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ পানমশলার পরোক্ষ প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় তিন অভিনেতাকেই শো-কজ নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। নোটিসে তাঁদের অবিলম্বে ওই প্রচারমূলক কাজ বন্ধ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে বিজ্ঞাপন সংক্রান্ত সমস্ত প্রচার সরিয়ে ফেলতে বলা হয়েছে। (Vimal Elaichi Advertisement)

কেন জারি হলো নোটিশ?

তুকারাম মুন্ধের নেতৃত্বাধীন মহারাষ্ট্রের খাদ্য নিরাপত্তা দফতর থেকে জারি করা হয়েছে ৯ পাতার এই নোটিস। সেখানে বলা হয়েছে, বিজ্ঞাপনটি খতিয়ে দেখে প্রাথমিক ভাবে মনে হয়েছে, ‘বিমল’ নামটি এমন ভাবে ব্যবহার করা হয়েছে, যা সাধারণ মানুষের মনে বিমল পানমশলার (Vimal Panmasala) কথাই স্মরণ করাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালে শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে একসঙ্গে ‘বিমল এলাইচি’-র বিজ্ঞাপনে দেখা যায়। বিজ্ঞাপনে মূলত মুখশুদ্ধির জন্য ব্যবহৃত এলাচের প্রচার করা হলেও, মহারাষ্ট্র FDA-র বক্তব্য, ‘VIMAL’ ব্র্যান্ডটি মূলত পানমশলার জন্যই পরিচিত। ফলে এলাইচির নামে ওই ব্র্যান্ডের প্রচার নিষিদ্ধ পানমশলার পরিচিতি ও বিক্রি আরও বাড়িয়ে দিতে পারে।

যেহেতু মহারাষ্ট্রে পানমশলার উৎপাদন, মজুত, পরিবহণ, সরবরাহ এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই জনস্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সেই আইনকে সামনে রেখেই এবার তিন অভিনেতার বিজ্ঞাপনী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে FDA।

প্রসঙ্গত উল্লেখ্য, ভোক্তা সুরক্ষা আইনের আওতায় কোনও বিজ্ঞাপনকে বিভ্রান্তিকর বা বেআইনি প্রচার হিসেবে চিহ্নিত করা হলে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট সেলিব্রিটিরা। সেক্ষেত্রে বিশেষে জরিমানা ১০ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এমনকি কোনও তারকাকে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে অংশ নেওয়া থেকেও বিরত রাখা হতে পারে। (Vimal Elaichi Advertisement)

কোর্টেই অসুস্থ জোকোভিচ, ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর সিনসিনাটি অভিযান শেষ

আগেই নাম জড়িয়েছিল অক্ষয়ের

যদিও পানমশলা ও নিষিদ্ধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে মহারাষ্ট্র FDA-র অভিযান অবশ্য নতুন নয়। এর আগে গুটখা-সহ বিভিন্ন নিষিদ্ধ তামাকজাত পণ্যের উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে দফতর।

‘বিমল এলাইচি’ নিয়ে বিতর্কে এর আগেও বলিউডের তারকারা সমস্যায় পড়েছেন। ২০২২ সালে একই বিজ্ঞাপনে শাহরুখ খান ও অজয় দেবগনের সঙ্গে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। বিজ্ঞাপনটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে পরে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছিলেন অক্ষয়। এবার একই ব্র্যান্ডের বিজ্ঞাপন ঘিরে শাহরুখ, অজয় এবং টাইগারকে নোটিস পাঠানোয় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে তিন অভিনেতাদের পক্ষ থেকে কী জবাব আসে, সেটাই দেখার।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “জবাব না দিলে কড়া ব্যবস্থা, পান মশলার বিজ্ঞাপন দিয়ে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার”

  1. [6543]winbd29 অফিসিয়াল লগইন | বিকাশ ডিপোজিট ও সেরা ক্যাসিনো বোনাস,winbd29 অ্যাপ ডাউনলোড করে সহজেই অনলাইন স্লট গেমের নিয়ম জানুন এবং বিকাশ দিয়ে দ্রুত ডিপোজিট করে খেলা শুরু করুন। আজই জয়েন করুন। visit: winbd29

    Reply
  2. [9503]98win | Link Vào Mới Nhất – Game Bài Đổi Thưởng Uy Tín Số 1,98win cung cấp link vào mới nhất, hỗ trợ tải app chính thức nhanh chóng. Trải nghiệm game bài đổi thưởng uy tín với nạp tiền qua Momo tiện lợi. Tham gia ngay hôm nay! visit: 98win

    Reply

Leave a Comment