শ্রাবণের পবিত্র সোমবার। ভোর থেকেই বিহারের লাখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। পুণ্যস্নান ও শিবের জলাভিষেকের জন্য মন্দিরে ঢোকার অপেক্ষায় ছিলেন তাঁরা। আচমকাই ছড়িয়ে পড়ে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে যাওয়ার গুজব। মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত সাতজনের। আহত এক ডজনেরও বেশি। (Temple Tragedy)
ভোরেই বিপর্যয়
সোমবার সকাল পৌনে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে লাখিসরাই সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানান, শ্রাবণ মাসে বিপুল ভিড়ের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এদিন ভিড় প্রত্যাশার তুলনায় অনেক বেশি ছিল। তাঁর দাবি, অতিরিক্ত চাপের কারণে একটি ব্যারিকেড ভেঙে পড়ে। এরপরই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। (Temple Tragedy)
ব্যারিকেড ভাঙতেই হুড়োহুড়ি
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অবশ্য অন্য। তাঁদের অভিযোগ, মন্দিরের প্রবেশপথে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। প্রায় ১০০ জন ভক্ত একসঙ্গে ব্যারিকেড ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন। প্রবেশপথটি ঢালু হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বাঁশের ব্যারিকেড ভেঙে পড়তেই অনেকে মাটিতে পড়ে যান। পিছন থেকে আসা ভিড়ের চাপে তাঁদের উপর দিয়েই মানুষ এগিয়ে যেতে থাকেন। (Temple Tragedy)
এক প্রত্যক্ষদর্শীর দাবি, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বা নিরাপত্তারক্ষী ছিলেন না। তাঁর স্ত্রীও ভিড়ের মধ্যে আটকে পড়েছিলেন। কিছু সময়ের জন্য মেয়েকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ফের প্রশ্ন নিরাপত্তা নিয়ে
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া। মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অশোক ধাম মন্দিরে এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়। ২০১৯ সালের ১২ আগস্ট শ্রাবণ মাসেই পদপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ১৫ জন। সেই ঘটনার পরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পাঁচ বছর পর ফের একই ধরনের বিপর্যয় প্রশাসনের ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। (Temple Tragedy)
আরও পড়ুন :- টুলু-কাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য, গ্রেপ্তার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সেহগাল













[2923]hehe5 Official Login | বিকাশ পেমেন্টে অনলাইন ক্যাসিনো গেম,hehe5 অফিসিয়াল সাইটে স্লট গেমের নিয়ম জানুন এবং অ্যাপ ডাউনলোড করে সহজেই খেলুন। বিকাশ দিয়ে দ্রুত টাকা জমা দিয়ে আজই আপনার যাত্রা শুরু করুন। visit: hehe5
[113]takbet Official Login | অনলাইন ক্যাসিনো বোনাস ও অ্যাপ ডাউনলোড,takbet-এ যোগ দিয়ে সেরা অনলাইন ক্যাসিনো বোনাস পান। বিকাশ পেমেন্ট স্লট গেম এবং ক্রিকেট বেটিং নিয়ম সহজভাবে বুঝে আজই খেলা শুরু করুন। visit: takbet
[5250]Betalice | Link Vào Mới Nhất – Cổng Game Quay Hũ Uy Tín,Betalice cung cấp link vào mới nhất, hỗ trợ tải app chính thức nhanh chóng cùng hệ thống nạp tiền casino siêu tốc. Trải nghiệm ngay thế giới giải trí đẳng cấp tại đây. visit: betalice
[1538]Spinbetter | Link Vào Mới Nhất – Casino Trực Tuyến Uy Tín,Spinbetter cung cấp sảnh casino trực tuyến uy tín với hướng dẫn tải app APK nhanh chóng và hỗ trợ nạp tiền qua ví Momo tiện lợi. Truy cập ngay để trải nghiệm. visit: spinbetter