রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আন্তর্জাতিক মঞ্চে এ বার বাংলা, যোগা চ্যাম্পিয়নশিপে পাড়ি কৃষ্ণনগরের নম্রতার

Published on: August 18, 2026
---Advertisement---

নদিয়ার কৃষ্ণনগর থেকে এবার আন্তর্জাতিক মঞ্চে পাড়ি দিতে চলেছে খুদে যোগ প্রতিভা নম্রতা বিশ্বাস। মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগা চ্যাম্পিয়নশিপে অংশ নেবে কৃষ্ণনগরের ‘আস্থা যোগা সেন্টার’-এর এই ছাত্রী। এই সাফল্যে খুশি নম্রতার পরিবার, প্রশিক্ষক থেকে শুরু করে গোটা কৃষ্ণনগর। (Krishnanagar News)

কয়েক বছর ধরে চলছে প্রস্তুতি

কৃষ্ণনগর সদর শহরের আস্থা যোগা সেন্টারে গত দুই থেকে তিন বছর ধরে যোগের প্রশিক্ষণ নিচ্ছে নম্রতা। প্রতিযোগিতার জন্য বেশ কিছুদিন ধরেই নিয়মিত অনুশীলন করছে সে। প্রশিক্ষক দীপাশা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানেই তৈরি হয়েছে তার প্রস্তুতি। (Krishnanagar News)

দীপাশা মুখোপাধ্যায় জানান, এই প্রথম আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পেয়েছে নম্রতা। তাঁর আশা, নিজের সেরাটা দিয়ে ভালো ফল করবে এই খুদে প্রতিযোগী। তাঁর কথায়, নম্রতার পারফরম্যান্স ভালো। তাই প্রথম স্থান পাওয়ার আশাও রয়েছে।

পরিবারের মুখে খুশির কথা

নম্রতার মা মিতালী বিশ্বাসও মেয়ের সাফল্যে অত্যন্ত খুশি। তিনি জানান, মেয়ের জন্য তাঁরা খুবই আশাবাদী। নিয়মিত অনুশীলন করে ভালো ফল করার চেষ্টা করছে নম্রতা। প্রতিযোগিতায় সাফল্য নিয়ে পরিবারের প্রত্যাশাও রয়েছে।

নম্রতা নিজেও জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পেয়ে তার খুব ভালো লাগছে। পরিবারের সবাই খুব খুশি বলেও জানায় সে। সে বর্তমানে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পড়াশোনা করে ডিশা মডেল স্কুলে। (Krishnanagar News)

কৃষ্ণনগরকে গর্বিত করার অপেক্ষা

আস্থা যোগা সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, নম্রতার পরিশ্রম ও যোগের প্রতি নিষ্ঠাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ভোপালের মঞ্চ থেকে ভালো ফল করে কৃষ্ণনগর, নদিয়া তথা রাজ্যের নাম উজ্জ্বল করবে সে—এই আশাই প্রশিক্ষক ও পরিবারের।

খুদে এই যোগ প্রতিভার আন্তর্জাতিক মঞ্চে পা রাখার খবরে ইতিমধ্যেই উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা ও যোগপ্রেমীরা। এখন সকলের নজর ভোপালের প্রতিযোগিতার দিকে। সেখানে নম্রতা কী ফল করে, সেই অপেক্ষাতেই কৃষ্ণনগর। (Krishnanagar News)

আরও পড়ুন :-বারুইপুরে রাস্তা দখল করে দোকান, ফের পুরোনো অবস্থায় ফেরালেন স্থানীয়রা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

4 thoughts on “আন্তর্জাতিক মঞ্চে এ বার বাংলা, যোগা চ্যাম্পিয়নশিপে পাড়ি কৃষ্ণনগরের নম্রতার”

  1. [8081]betjdb Official Login | সেরা অনলাইন স্লট গেমস ও বিকাশ ডিপোজিট,betjdb অফিসিয়াল লগইন করে উপভোগ করুন সেরা অনলাইন স্লট গেমস। বিকাশ দিয়ে দ্রুত ডিপোজিট এবং সহজ গাইডলাইন পেতে আজই অ্যাপটি ডাউনলোড করুন। visit: betjdb

  2. [1766]Betwinner | Link Vào Mới Nhất và Hướng Dẫn Tải App APK,Betwinner cung cấp hướng dẫn chi tiết cách nạp tiền casino và chia sẻ kinh nghiệm chơi baccarat hiệu quả cho người mới. Truy cập ngay để khám phá kho game hấp dẫn. visit: betwinner

  3. [5210]spinonline login এবং বিকাশ দিয়ে অনলাইন স্লট গেম খেলুন,spinonline login করুন এবং সহজে spinonline app download করে নিন। বিকাশ দিয়ে ক্যাসিনো গেম এবং অনলাইন স্লট গেম নিয়ম বুঝে আজই খেলা শুরু করুন। visit: spinonline

Comments are closed.