রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দীর্ঘদিনের স্বপ্নপূরণ, দেশ ছাড়লেন অপূর্বা, কেন এই সিদ্ধান্ত?

Published on: August 19, 2026
---Advertisement---

আমেরিকার নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় নতুন স্বপ্ন নিয়ে হাঁটছেন অপূর্বা মুখিজা। চারপাশে অচেনা মানুষ, নতুন পরিবেশ। আর সেই নতুন শহরকেই নিজের ঠিকানা বানালেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘দ্য রেবেল কিড’ নামে পরিচিত অপূর্বা। (Apoorva Mukhija)

সম্প্রতি ‘আনট্রিগার্ড বাই আমিনজ্যাজ’ পডকাস্টে অপূর্বা জানান, তিনি আর ভারতে থাকছেন না। পড়াশোনার জন্য নিউইয়র্কে চলে গিয়েছেন। সেখানে নতুন মানুষদের সঙ্গে পরিচিত হওয়া, নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং সম্পূর্ণ ভিন্ন পরিবেশে জীবনকে নতুনভাবে জানাই তাঁর লক্ষ্য।

কেন নিউইয়র্ক?

পডকাস্টে অপূর্বা জানান, তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। কিন্তু নিউইয়র্কে পৌঁছে তাঁর মনে হয়েছিল, এই শহরেই তিনি থাকতে চান। শহরের দ্রুত ছন্দ, মানুষের জীবনযাপন, খাবার এবং স্থাপত্য তাঁকে মুগ্ধ করেছে। ছোটবেলা থেকেই বিভিন্ন ওয়েব সিরিজে নিউইয়র্ক দেখে শহরটির প্রতি আলাদা টান তৈরি হয়েছিল। (Apoorva Mukhija)

তিনি জানান, শুধুমাত্র নিউইয়র্কের একটি কলেজেই আবেদন করেছিলেন। সেখানেই সুযোগ পেয়েছেন। এখন তিনি সেখানে এমবিএ পড়বেন।

নতুন শুরু, সঙ্গে উদ্বেগও

তবে স্বপ্নপূরণের পাশাপাশি কিছুটা উদ্বেগও রয়েছে অপূর্বার। তাঁর কথায়, বন্ধু, পরিচিত পরিবেশ এবং কর্মজীবনের বড় অংশই ভারতে রয়ে গিয়েছে। অন্যদিকে নিউইয়র্কে তাঁকে আবার ছাত্রজীবনে ফিরতে হবে এবং হস্টেলে থাকতে হবে। (Apoorva Mukhija)

অপূর্বা জানান, বিদেশে যাওয়ার আরেকটি কারণ নতুন মানুষের সঙ্গে মিশে নিজের সামাজিক পরিসর বাড়ানো। শুধু কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না তিনি। নতুন অভিজ্ঞতা তাঁর কাজের ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে আশা করছেন।

কনটেন্ট তৈরিতে বদল

নিউইয়র্কে থেকেও কনটেন্ট তৈরি চালিয়ে যাবেন অপূর্বা। তবে আগের মতো নিয়মিত স্টোরিটাইম ভিডিয়ো নাও দেখা যেতে পারে। নিজের পছন্দমতো বিষয় নিয়েই কাজ করতে চান তিনি।

প্রসঙ্গত, শেষবার নেটফ্লিক্সের রিয়্যালিটি শো ‘লক আপ’ সিজন ২-এ দেখা গিয়েছিল অপূর্বাকে। সেখানে তিনি দু’সপ্তাহের জন্য ইনফরম্যান্ট হিসেবে অংশ নিয়েছিলেন। পরে এই মরশুমের বিজয়ী হন শ্রেয়া কালরা। (Apoorva Mukhija)

আরও পড়ুন :- বিদেশের মাটিতে প্রেম নিবেদন, প্রেরণার জীবনে কি তবে বিয়ের ছোঁয়া?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment