রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কেউ কুষ্টিয়া-কেউ ঢাকার, নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে সামনে মৃত বাংলাদেশিদের পরিচয়

New Market hotel fire
---Advertisement---

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এই ৯ জনের মধ্যে ৫ জনই বাংলাদেশের নাগরিক। এমনটাই জানাল সেই দেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’। তারা জানিয়েছে, বাংলাদেশের উপহাইকমিশনার মহম্মদ খালেদ নিশ্চিত করেছেন, এই অগ্নিকাণ্ডে ৫ জনই বাংলাদেশের নাগরিক। সূত্রের খবর, ৫ জন বাংলাদেশির মধ্যে ৪ জন কুষ্টিয়ার বাসিন্দা, একজন ঢাকার বাসিন্দা (New Market hotel fire)।

New Market hotel fire: নিহত বাংলাদেশিদের নাম ও পরিচয়

বাংলাদেশের এই পাঁচ নাগরিকের পরিচয় জানা গিয়েছে। ‘প্রথম আলো’-য় প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা দেবাশিস দত্ত ও তাঁর স্ত্রী আফসানা শিম্মিন, তাঁদের পুত্র শর্ণশিষ দত্ত এবং মহম্মদ আকরাম আলী ও ঢাকার বাসিন্দা সাভারের আহমেদ বাবু। জানা যায়, দেবাশিস দত্ত সপরিবারে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। এই হোটেলেই তাঁরা উঠেছিলেন। তবে তাঁদের আর বাড়ি ফেরা হলো না। এক নিমেষেই শেষ হয়ে গেল গোটা পরিবার (New Market hotel fire)।

‘প্রথম আলো’-য় প্রকাশিত খবর অনুযায়ী, উপহাইকমিশনার মহম্মদ খালেদ বলেন, “উপহাইকমিশনের এক কর্মকর্তা স্থানীয় থানা ও মর্গে গিয়েছিলেন। তিনি এবং স্থানীয় পুলিশ এই পাঁচ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেন।”

বাংলাদেশ উপহাইকমিশনের পদক্ষেপ

বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থে গিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় নিহতদের পরিচয় শনাক্ত করেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার ও আত্মীয়স্বজনদের সহায়তা করার জন্য একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে তারা এবং পরিস্থিতি নিয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে পশ্চিমবঙ্গের প্রশাসন।

ফ্রি স্কুল স্ট্রিটের এই অংশটি মূলত পর্যটকদের থাকার জায়গা। এখানে বাংলাদেশ-সহ বিভিন্ন এলাকা থেকে আসা অতিথিরা নিয়মিত থাকেন। আগুন লাগার সময়ও হোটেলগুলিতে বহু পর্যটক ছিলেন।

আর বাকি দুজন বিহারের বাসিন্দা সন্দীপ পাসওয়ান, শিলিগুড়ির বাসিন্দা নারায়ণ আগরওয়াল যদিও হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত নন, তবে ৯ জনের মৃত্যুর খবর শুনে গভীর শোকপ্রকাশ করেছেন তাঁরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল? তা নিয়ে চলছে তদন্ত।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “কেউ কুষ্টিয়া-কেউ ঢাকার, নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে সামনে মৃত বাংলাদেশিদের পরিচয়”

Leave a Comment