[ছবি: এক্স]
(Kenya Helicopter Crash) কেনিয়ার মাউন্ট ওলোলোকওয়েতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলো সাতজনের। মৃতদের মধ্যে পাঁচজন আমেরিকান নাগরিক এবং ইকুয়েডরের গোয়েন্দা সংস্থার প্রধান মিশেল সেনসি-কন্তুগি ও তাঁর স্ত্রী স্টেফানি সেনসি রয়েছেন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে সামবুরু কাউন্টিতে।
পর্যটকদের নিয়ে উড়েছিল হেলিকপ্টার
(Kenya Helicopter Crash) কেনিয়ার সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোকপ্টার EC130 B4 হেলিকপ্টারটিতে সাতজন ছিলেন। বিমানটি লইসাবা ওয়াইল্ডলাইফ কনজারভেন্সি থেকে ইওয়াসো এনগিরো নদীর দিকে যাচ্ছিল। হেলিকপ্টারটি বিলাসবহুল পর্যটন সংস্থা &Beyond-এর অতিথিদের নিয়ে উড়েছিল বলে জানিয়েছে অপারেটর Lady Lori Helicopters।
Kenya Helicopter Crash: দুর্ঘটনাস্থলে আগুন, কঠিন উদ্ধারকাজ
❌ Seven killed in safari helicopter crash in northern kenya
— Global Brief (@globalbrief_now) August 19, 2026
Seven people were killed when a safari company helicopter crashed in a remote area of northern Kenya today. It's not clear what caused the crash. pic.twitter.com/Yn0JsmIuSo
সামবুরু কাউন্টির পুলিশ কমান্ডার ডেভিড এনকোরো জানিয়েছেন, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। কেনিয়া রেড ক্রস জানিয়েছে, দুর্গম ভূখণ্ড এবং দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকায় উদ্ধার ও দেহ উদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে। ইসিওলো থেকে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
Kenya Helicopter Crash: মৃতদের তালিকায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান
The head of Ecuador's National Intelligence Center, Michele Sensi-Contugi, was killed in a helicopter crash in Kenya, according to the Ecuadorian government. His wife also died in the crash near Mount Ololokwe on August 19. pic.twitter.com/BEmLZWYfn2
— Open Source Intel (@Osint613) August 19, 2026
ইকুয়েডরের গোয়েন্দা সংস্থার ডিরেক্টর জেনারেল মিশেল সেনসি-কন্তুগি ও তাঁর স্ত্রী স্টেফানি সেনসির মৃত্যু নিশ্চিত করেছে দেশটির সরকারি সূত্র। টেলিমুন্ডোর রিপোর্ট অনুযায়ী, সংস্থাটির নির্বাহী জোসে সুয়ারেজও নিহতদের মধ্যে রয়েছেন। আমেরিকার বিদেশ দফতরও পাঁচ আমেরিকান নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
শুরু তদন্ত
Search and recovery efforts are ongoing, hampered by difficult terrain access and an active fire at the crash site.
— Kenya Red Cross (@KenyaRedCross) August 19, 2026
An additional team has been dispatched from Isiolo to reinforce the operation.
More updates to follow. https://t.co/XUjWArYul3 pic.twitter.com/qSApuA1b0y
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কেনিয়ার পরিবহণ মন্ত্রক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। Airbus Helicopters নির্মিত EC130 B4 একটি এক-ইঞ্জিনের হেলিকপ্টার, যাতে সাধারণত পাঁচ থেকে সাতজন যাত্রী ও একজন পাইলট বহন করা যায়।
কেউ কুষ্টিয়া-কেউ ঢাকার, নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে সামনে মৃত বাংলাদেশিদের পরিচয়











hello!,I really like your writing so so much! proportion we be in contact more about your post on AOL? I require a specialist in this space to resolve my problem. Maybe that’s you! Looking forward to peer you.