নিম্নচাপের শক্তি হারানোয় আপাতত তার কোনও প্রভাব নেই বঙ্গে। কিন্তু সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরেই বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়। (Weather Update) আর সেই কারণে বৃহস্পতিবারের মতো আজ, শুক্রবারও বাংলার কোনও কোনও জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কেমন
তবে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। (Weather Update) আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ওই সব জেলায়। তবে শনিবার আবহাওয়ার হাল বদলে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পালাবদলের পর রাস্তা ‘বিক্রি’! দোকানঘর ভেঙে পথ দখলমুক্ত স্থানীয়দের
Weather Update: কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বৃহস্পতিবার রাতেও চরম ভ্যাপসা আবহাওয়া সহ্য করতে হয়েছে কলকাতাবাসীকে। আকাশ ছিল মেঘলা। আর আজ সকালেও আকাশে মেঘের দেখা মিলেছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, আজ মেঘমুক্ত আকাশও দেখা যেতে পারে। উঠতে পারে রোদ। তবে সারাদিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের জেলাগুলি দুর্যোগ কাটিয়ে ফেলেছে। তবে উত্তরবঙ্গের অবস্থা সেভাবে পরিবর্তন হয়নি। শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পাহাড়ের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।









Hey I am so excited I found your webpage, I really found you by mistake, while I was searching on Google for something else, Regardless I am here now and would just like to say many thanks for a incredible post and a all round enjoyable blog (I also love the theme/design), I don’t have time to go through it all at the moment but I have saved it and also added in your RSS feeds, so when I have time I will be back to read a great deal more, Please do keep up the superb work.