রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতায় ম্যাচ বয়কটের ডাক বাইচুং-এর, কী জানালেন ব্রাজিলের ফুটবল কর্তা?

India vs Brazil
---Advertisement---

ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার ম্যাচ বয়কটের ডাক দেওয়া সত্ত্বেও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) জানিয়েছে যে তারা পূর্বনির্ধারিত সূচিতে কোনও পরিবর্তন করছে না এবং আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে তারা বদ্ধপরিকর। আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ভারত (India vs Brazil)।

India vs Brazil: বয়কটের কারণ

এই ম্যাচে প্রায় ৫০ থেকে ৭০ কোটি টাকা ব্যয় করার প্রতিবাদে এবং ফিফা এশিয়ান কাপ থেকে ভারতের নাম প্রত্যাহার করায় ক্ষোভ প্রকাশ করেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। শুধু তাই নয়, এই ম্যাচের কারণেই পিছিয়ে যাচ্ছে ISL। ব্রাজিল ফুটবল টিমকে এনে তাঁদের খাওয়া-দাওয়া থাকার ব্যবস্থা নিয়ে একটা বিপুল পরিমাণ অর্থ খরচ হবে। সেই বিপুল অর্থের বোঝা ঘাড়ে চাপবে ভারতীয় ফুটবল ফেডারেশনের উপর। এসব নিয়েই আপত্তি জানিয়ে ব্রাজিল ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। তিনি সমর্থকদের ম্যাচ বয়কট করার বার্তা দিয়েছেন। পাশাপাশি বাইচুংয়ের দাবি, এই ম্যাচ আয়োজনের জন্য পশ্চিমবঙ্গ সরকার ৩০ কোটি টাকা খরচ করছে। িতনি সরকারের কাছে আবেদন করেন এই ৩০ কোটি টাকা খরচ না করে সেই টাকা রাজ্যের খেলার উন্নয়নের কাজে ব্যয় করতে (India vs Brazil)।

ব্রাজিলের অবস্থান

যদিও বাইচুংয়ের এই দাবি ধোপে টিকছে না। ব্রাজিল কনফেডারেশনের মতে, ভারতীয় ফুটবলের প্রতি তাদের শ্রদ্ধা এবং অতীতে বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা থেকেই তারা এই ম্যাচটি খেলতে আগ্রহী। এমনকি ব্রাজিলের একটি প্রতিনিধি দল স্টেডিয়াম পরিদর্শনও করেছে।

ব্রাজিল ফুটবল দলের পক্ষ থেকে রড্রিগো কেতানো জানিয়েছেন, “ভারতীয়দের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতাবোধও রয়েছে, কারণ বিশ্বকাপ চলাকালীন তারা ব্রাজিলের প্রতি অসামান্য ভালোবাসা ও সমর্থন জানিয়েছিল। তাই তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়ার লক্ষ্যেই ভারতে যাওয়া যথার্থ হবে।”

অক্টোবরের আন্তর্জাতিকস্তরে ভারত মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে বলে আশা করা হচ্ছে। ব্রাজিলের বিপক্ষে হাই-ভোল্টেজ এই ম্যাচটি নিশ্চিত করা হলেও দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দের কথা ভাবা হচ্ছে এবং তৃতীয় দলটির নাম চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “কলকাতায় ম্যাচ বয়কটের ডাক বাইচুং-এর, কী জানালেন ব্রাজিলের ফুটবল কর্তা?”

Leave a Comment