রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি? সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর

Published on: August 22, 2026
---Advertisement---

গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে অস্বস্তিতে গোটা বঙ্গ। বৃষ্টির দেখা সে ভাবে নেই। সঙ্গে যুক্ত হয়েছে হাওয়া না হওয়া। সব মিলিয়ে ভাদ্র মাসে বঙ্গবাসীর হাল বেহাল। এই পরিস্থিতিতে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে হলুদ সতর্কতা। তার আগে আজ, শনিবার, ভ্যাপসা গরমের সঙ্গে অস্বস্তি বাড়বে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে বদলাবে আবহাওয়ার ছবি। (Weather Update)

কলকাতায় বাড়বে অস্বস্তি

কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নয়। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার। (Weather Update)

রবিবার থেকেই বৃষ্টির দাপট

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সোমবারও উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গেও নজর আবহাওয়া দপ্তরের

আজ দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার ও সোমবার বৃষ্টি কিছুটা কমবে।

তবে মঙ্গলবার থেকে ফের বদলাবে পরিস্থিতি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কোনও সতর্কতা নেই। (Weather Update)

কেন এই বৃষ্টি?

মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার উপর দিয়ে রাঁচি ও দীঘার হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপর অবস্থান করছে। এই দুই পরিস্থিতির প্রভাবেই আগামী কয়েক দিনে বৃষ্টির দাপট বাড়তে পারে। (Weather Update)

আরও পড়ুন :- নেই পানীয় জল-শৌচালয়, রাজস্থানে বেহাল সরকারি শিক্ষা ব্যবস্থা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment