(Howrah Railway Station) হাওড়া স্টেশনের চেনা চেহারা বদলে এবার মিলতে পারে বিমানবন্দরের আধুনিক পরিকাঠামোর ছোঁয়া। যাত্রীদের সুবিধা, যানজট কমানো এবং স্টেশন চত্বরকে আরও পরিচ্ছন্ন ও নান্দনিক করে তুলতে আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
Howrah Railway Station: পরিদর্শনে মন্ত্রী-আধিকারিকরা

প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে রবিবার হাওড়া স্টেশন ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই। সঙ্গে ছিলেন হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা-সহ অন্যান্য আধিকারিক। তাৎক্ষণিক সমস্যা সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
গঙ্গার ঘাট থেকে দিঘা বাসস্ট্যান্ড
পরিকল্পনা অনুযায়ী, গঙ্গার ঘাট থেকে দিঘা বাসস্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তৈরি হবে অত্যাধুনিক টার্মিনাল। (Howrah Railway Station) স্টেশন থেকে বেরিয়েই চলন্ত সিঁড়ি, স্কাইওয়াক এবং নির্দিষ্ট পথ ধরে সরাসরি বাস ও ট্যাক্সি টার্মিনালে পৌঁছতে পারবেন যাত্রীরা। ফলে সময় বাঁচার পাশাপাশি যানজটও কমবে বলে আশা।
Howrah Railway Station: পরিচ্ছন্নতায় বিশেষ নজর
স্টেশন চত্বরকে আবর্জনামুক্ত, আলোকসজ্জায় সজ্জিত এবং আধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ করার পরিকল্পনাও রয়েছে। মন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যকে সামনে রেখে উন্নয়নের কাজ চলছে। প্রতিদিন কয়েক লক্ষ যাত্রীর যাতায়াতের জন্য ব্যবহার করে হাওড়া স্টেশন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বদলে যেতে পারে দেশের অন্যতম ব্যস্ত স্টেশনের সামগ্রিক চেহারা।
প্রয়াত স্পেনের ‘নেকড়ে মানব’ মার্কোস, নেকড়েদের মাঝেই বেড়ে ওঠা













1 thought on “হাওড়া স্টেশনে এবার বিমানবন্দরের চমক! গঙ্গার ঘাট থেকে দিঘা বাসস্ট্যান্ড—কী কী বদল আসছে?”