শ্যামবাজারে ৭৫টি ক্লাব ও সংগঠনকে নিয়ে বৈঠক করল বিজেপি স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেল। রবিবার, ২৩ আগস্ট সেরাম সভাগৃহে এই বৈঠকের আয়োজন করা হয়। মূল লক্ষ্য ছিল বিভিন্ন ক্লাবের মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও বাড়ানো। বৈঠক থেকেই উঠে এল একসঙ্গে কাজ করার জন্য ‘কমন মিনিমাম প্রোগ্রাম’ তৈরির প্রস্তাব। (Shyambazar Meeting)
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের রাজ্য কনভেনার তথা প্রাক্তন স্টেট ইউনিভার্সিটি স্পোর্টস অফিসার দীপঙ্কর মোদক। ছিলেন কমনওয়েলথ দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার অতনু লাহিড়ী। উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবের সহ-সভাপতি এবং শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। ছিলেন বিজেপি স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের রাজ্য কমিটির সদস্য তথা ক্লাব রিলেশনের ইনচার্জ শুভজিৎ দত্ত গুপ্ত। (Shyambazar Meeting)
একসঙ্গে কাজের পরিকল্পনা
বৈঠকে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা নিজেদের সমস্যা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। এরপর কীভাবে আলাদা আলাদা কাজের পাশাপাশি বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা হয়। (Shyambazar Meeting)
সেখানেই বিভিন্ন ক্লাবের মতামতের ভিত্তিতে একটি অভিন্ন ‘কমন মিনিমাম প্রোগ্রাম’ তৈরির প্রস্তাব আসে। ভবিষ্যতে সেই কর্মসূচি ধরে একযোগে কাজ করার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
তৈরি হতে পারে ক্লাব সমন্বয় সমিতি
ক্লাবগুলির মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ‘ক্লাব সমন্বয় সমিতি’ গঠনের প্রস্তাবও ওঠে। খেলাধুলার পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত করা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে ক্লাবগুলির অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়। (Shyambazar Meeting)
বৈঠক পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সমাজকর্মী বৈভব গুপ্ত ও অবিনাশ আল মাল। ৭৫টি ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠককে আগামী দিনে ক্লাবগুলিকে আরও কাছাকাছি আনার উদ্যোগ হিসেবেই দেখছে আয়োজকরা। (Shyambazar Meeting)
আরও পড়ুন :-VIP সংস্কৃতিতে ‘না’, সাদা তোয়ালে সরিয়ে ভাইরাল IAS অফিসার তুকারাম মুন্ডে









1 thought on “৭৫ ক্লাবকে এক ছাতার তলায় আনার উদ্যোগ, শ্যামবাজারে বিজেপির বৈঠক”