রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আগুনে পুড়ে ছাই ২২ গাড়ি, কলকাতা বিমানবন্দর লাগোয়া যশোর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড

Published on: August 24, 2026
Fire Incident
---Advertisement---

[ছবি: এক্স]

ভোরের আলো ফোটার আগেই দাউদাউ করে জ্বলল গোটা গাড়ির সার্ভিস সেন্টার। (Fire Incident) সোমবার ভোরে কলকাতা বিমানবন্দর সংলগ্ন যশোর রোডের বাঁকড়ায় একটি গাড়ির শোরুম ও সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আগুনে ভস্মীভূত হয়েছে অন্তত ২২টি গাড়ি। ক্ষতিগ্রস্ত আরও ৮টি গাড়ি।

Fire Incident: ভোর ৪টা ৪৫ মিনিটে আগুন

দমকল সূত্রে খবর, ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ সার্ভিস সেন্টারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক গাড়িতে। খবর পেয়ে প্রথমে পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও তিনটি ইঞ্জিন আনা হয়। মোট আটটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

একটি প্রবেশপথেই বিপত্তি

দমকল আধিকারিক জানান, গোটা সার্ভিস সেন্টারজুড়েই আগুন ছড়িয়ে পড়েছিল। (Fire Incident) মাত্র একটি এন্ট্রি পয়েন্ট থাকায় ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজে সমস্যা হয়। তবে দ্রুততার সঙ্গে কাজ করায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েনি এবং বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

নিম্নচাপের ভ্রুকুটি, আজ দুই বঙ্গে কেমন থাকবে?

Fire Incident: শর্ট সার্কিটের আশঙ্কা

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান দমকলের। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে সার্ভিস সেন্টারের কোনও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দেখা মেলেনি বলেও জানিয়েছেন দমকল আধিকারিকরা।

ফায়ার সেফটি নিয়েও প্রশ্ন

(Fire Incident) সার্ভিস সেন্টারে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ফায়ার সেফটি নিয়ম মানা হয়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, সার্ভিসিংয়ের জন্য গাড়ি দেওয়া এক মালিক ছুটে এসে দেখেন তাঁর গাড়ি পুড়ে ছাই। তাঁর অভিযোগ, নতুন গাড়িটির এমন ক্ষতি হবে ভাবেননি। ক্ষতিপূরণ কীভাবে মিলবে, তা নিয়েও অনিশ্চয়তায় তিনি। তদন্তের রিপোর্টেই আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণ ছবি স্পষ্ট হবে।

প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল, মন্দারমণির উত্তাল সমুদ্রে তলিয়ে মৃত্যু দুই পর্যটকের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আগুনে পুড়ে ছাই ২২ গাড়ি, কলকাতা বিমানবন্দর লাগোয়া যশোর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড”

Leave a Comment