রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধর্মান্তকরণের জন্য চাপ? অন্ধ্রপ্রদেশে পরিবারের মৃত্যুতে গ্রেফতার রাইফেল শুটিং কোচ সাদিখ

Published on: August 26, 2026
Rifle Shooting Coach Arrested
---Advertisement---

[ছবি: এক্স]

অন্ধ্রপ্রদেশে এক পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। (Rifle Shooting Coach Arrested) ছাত্রের বাবাকে বিষ প্রয়োগ করে খুন, পরিবারের সদস্যদের হুমকি-হয়রানি, টাকা-গয়না আদায় এবং ধর্মান্তরের জন্য চাপ দেওয়ার অভিযোগে রাইফেল শুটিং কোচ শেখ সাদিখ খানকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে একাধিক বিস্ফোরক অভিযোগ।

গোদাবরীতে ঝাঁপ পরিবারের

১৬ অগস্ট রাজামুন্দ্রির কাছে গোদাবরী নদীতে ঝাঁপ দেন বিধবা সৌজনা, তাঁর বাবা নুকারাজু, মা মীনা এবং ১০ বছরের কিশোর। তিন প্রাপ্তবয়স্কের মৃত্যু হলেও মৎস্যজীবীদের তৎপরতায় বেঁচে যায় কিশোর। প্রথমে ঘটনাটিকে পারিবারিক আত্মহত্যা বলেই মনে করেছিল পুলিশ। পরে উদ্ধার হওয়া দু’টি সুইসাইড নোটে সাদিখের নাম উঠে আসে।

স্বামীকে খুনের অভিযোগ

সৌজনার স্বামী কোভভুরি জগদীশ রেড্ডি জুলাইয়ে মারা যান। অভিযোগ, তাঁকে বিষাক্ত পদার্থ দিয়ে খুন করা হয়েছিল। জগদীশের বাবা ভাস্কর রেড্ডির অভিযোগের ভিত্তিতে সাদিখ ও আরও এক ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। জগদীশের মৃত্যুর পরই সৌজনার বাড়িতে যাতায়াত শুরু করেন সাদিখ। (Rifle Shooting Coach Arrested)

Rifle Shooting Coach Arrested: হয়রানি, টাকা আদায় ও ধর্মান্তরের চাপ

সুইসাইড নোটে সাদিখের বিরুদ্ধে সৌজনাকে হুমকি, হয়রানি, ব্ল্যাকমেল, টাকা ও মূল্যবান সামগ্রী দাবি এবং পরিবারের সম্পত্তি ও আর্থিক বিষয়ে নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। আরও অভিযোগ, সৌজনাকে ইসলামি বই পড়তে বাধ্য করা এবং ইসলাম গ্রহণের জন্য চাপ দেওয়া হয়েছিল। পুলিশ আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ভয় দেখানো, তোলাবাজি ও জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগে তদন্ত করছে।

Rifle Shooting Coach Arrested: মিরাট থেকে গ্রেফতার

বহু রাজ্যে তল্লাশির পর ২২ অগস্ট উত্তরপ্রদেশের মিরাট থেকে সাদিখ খানকে গ্রেফতার করা হয়। তাঁকে অন্ধ্রপ্রদেশে এনে আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, সমস্ত অভিযোগ এখনও তদন্তাধীন; আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত সাদিখ অভিযুক্ত হিসেবেই থাকছেন।

কর্মসংস্থান বাড়াতে জব ফেয়ার, সোনারপুর উত্তরের জন্য বিশেষ উদ্যোগ বিধায়ক দেবাশিস ধরের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment