ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে দ্রুত আবহাওয়া বদলে যাচ্ছে বাংলায়। হাওয়া অফিস জানাচ্ছে আজ, বৃহস্পতিবার ২৭ অগাস্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের মতোই ভিজবে উত্তরবঙ্গও। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে। (Weather Update)
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের
নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। শুক্রবারের পর থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে। এই সময় দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাতে বিপদ বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা আবহাওয়া এখনও বজায় থাকবে। সেই সঙ্গে বজায় থাকবে অস্বস্তি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনের নানা সময় বৃষ্টি হতে পারে রাজ্যের রাজধানী শহরে। (Weather Update)
দক্ষিণের মতোই ভিজবে উত্তরবঙ্গও
অন্যদিকে দক্ষিণের মতোই উত্তরবঙ্গও আজ ভিজবে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। সেইসঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে। শনিবার থেকে বদলে যাবে পরিস্থিতি। ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে বাংলার এই অংশে। (Weather Update)











