রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বন্যায় ভেসে আসা মহিলার দেহ থেকে কানের দুল চুরি নেপালে, গ্রেফতার ২

Published on: August 28, 2026
Nepal Flood
---Advertisement---


[ছবি: এক্স]

(Nepal Flood) নেপালের ভয়াবহ বন্যার মাঝে মানবিকতার চরম অবক্ষয়। নারায়ণী নদীতে ভেসে আসা এক মৃত মহিলার দেহ থেকে সোনার কানের দুল খুলে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে নেপাল পুলিশ।

ভাইরাল ভিডিয়োতেই ধরা পড়ে কাণ্ড

(Nepal Flood) ভিডিয়োতে দেখা যায়, দুই ব্যক্তি কাঠের পাটাতন এবং মহিলার চুল ধরে টেনে তাঁর দেহ নদীর জল থেকে তোলেন। এরপর মৃতদেহের দুই কান থেকে কানের দুল খুলে পাশে রেখে দেন তাঁরা। আশপাশে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করছিলেন। পরে নেপাল পুলিশই ভিডিয়োটি পুনরায় শেয়ার করে জানায়, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

Nepal Flood: চিহ্নিত করে গ্রেফতার ২

চিটওয়ান পুলিশের তদন্তে জানা যায়, মৃতদেহটি ভয়াবহ বন্যায় ভেসে নারায়ণী নদীতে চলে এসেছিল। ভিডিয়োর সূত্র ধরে ২৫ বছরের মদন গুরুং এবং ৩৮ বছরের উমেশ চৌধুরীকে শনাক্ত করে পুলিশ। নেপালি সংবাদমাধ্যম Khabarhub-এর পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ভরতপুর মেট্রোপলিটন সিটি-১-এর পোখারা বাস পার্কের কাছ থেকে তাঁদের গ্রেফতার করা হয়। দুর্যোগের সময়ে মৃত বা বিপর্যস্ত মানুষের উপর লুঠপাট কিংবা অমানবিক আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে পুলিশ।

Nepal Flood: নেপালে ভয়াবহ বন্যা

এই ঘটনা নেপালের সাম্প্রতিক ভয়াবহতম বন্যা বিপর্যয়ের মধ্যেই ঘটেছে। নেপাল-তিব্বত সীমান্তে হড়পা বান ও ধসের পর ১,৪০০-র বেশি মানুষ এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪৬৯ হয়েছে।

তিব্বতেও ধ্বংসযজ্ঞ

তিব্বতে বুধবারের ভয়াবহ কাদাধসে গিরিয়ং পোর্ট সীমান্ত এলাকার বহুতল ভবন ও বাস পার্কিং এলাকা মাটির নীচে চলে যায়। CCTV তে দেখা গেছে, আশপাশে গড়ে প্রায় ১.৫ মিটার বা ৫ ফুট গভীর কাদা জমেছে। সীমান্তে যাওয়ার সব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৃষ্টি চলতে থাকায় নতুন করে ধসের আশঙ্কাও রয়েছে।

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ৬৬৭ পর্যটক


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বন্যায় ভেসে আসা মহিলার দেহ থেকে কানের দুল চুরি নেপালে, গ্রেফতার ২”

Leave a Comment