[ছবি: এক্স]
(Muskan Murder Case) দিল্লির ২১ বছরের মডেল মুসকানকে নিজের বাড়িতে ছুরি মেরে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার জিম ট্রেনার ইমরান। পুলিশের সঙ্গে এনকাউন্টারের পর রাজৌরি গার্ডেন এলাকা থেকে তাকে ধরা হয়। গ্রেফতারের সময় পালানোর চেষ্টা করে পুলিশ তার পায়ে দুই রাউন্ড গুলি চালায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত।
Muskan Murder Case: এনকাউন্টারে গ্রেফতার ইমরান
বৃহস্পতিবার রাতে রাজৌরি গার্ডেন এলাকায় ইমরানকে ধরতে গেলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। সেই সময় তার দু’পায়ে গুলি লাগে। এরপর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মুসকানকে খুনের পর থেকেই একাধিক পুলিশ টিম ইমরানের খোঁজে তল্লাশি চালাচ্ছিল।
🚨 BREAKING: Muskan Sharma murder case accused Imran, alias Aqib, has been arrested by Delhi Police after an exchange of fire.
— Facts 20 (@Facts204) August 28, 2026
The accused, who had been on the run after the 21-year-old was allegedly murdered at her home in Tilak Nagar, sustained a gunshot injury during the… pic.twitter.com/hQ0e3q3MVK
অন্য কারও সঙ্গে কথা বলায় ক্ষোভ?
তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় দেড় বছর ধরে মুসকানের সঙ্গে ইমরানের পরিচয় ছিল। গত দু’মাস ধরে মুসকান অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলায় ইমরান ক্ষুব্ধ ছিল। গত ২০ অগস্ট দু’জন একটি হোটেলেও দেখা করেছিলেন।
(Muskan Murder Case) বুধবার সন্ধ্যায় মুসকান যখন বাড়িতে একা ছিলেন, তখন সেখানে পৌঁছয় ইমরান। দু’জনের মধ্যে তর্কাতর্কির পর মুসকানকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে সে পালিয়ে যায় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ অভিযুক্তকে বিল্ডিংয়ে ঢুকতে দেখা যায়।
Muskan Murder Case: রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পশ্চিম দিল্লির তিলক নগরের বাড়ির দোতলায় মুসকানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান পরিচারিকা। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
মুসকান দিল্লি বিশ্ববিদ্যালয়ের School of Open Learning-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বন্ধু আমনের দাবি, ইমরান দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করছিল এবং বিষয়টি পরিবারও জানত। মুসকান চার ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন।
বন্যায় ভেসে আসা মহিলার দেহ থেকে কানের দুল চুরি নেপালে, গ্রেফতার ২











