রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাত্র ১৮-তেই সুরের জগতে অভিষেক হৃতিক-পুত্র হৃহানের

Published on: August 28, 2026
---Advertisement---

বলিউডের রোশন পরিবারে ফের শোনা গেল সুরের নতুন সুর। (Hrehaan Roshan Music Debut) মাত্র ১৮ বছর বয়সেই শিল্পী হিসেবে মিউজিক দুনিয়ায় পা রাখলেন অভিনেতা হৃতিক রোশনের ছেলে হৃহান রোশন। শুক্রবার, ২৮ অগস্ট মুক্তি পেয়েছে তাঁর প্রথম সিঙ্গল ‘This Heavenly Place’। গানটিতে গায়ক, গীতিকার এবং গিটারিস্ট—তিন ভূমিকাতেই দেখা গিয়েছে তাঁকে।

Hrehaan Roshan Music Debut: ছেলের সাফল্যে গর্বিত হৃতিক

Hrehaan Roshan Music Debut 1

গানটির মিউজিক ভিডিয়োয় সাদা-কালো অ্যাকুস্টিক সেটআপে গিটার হাতে গান গাইতে দেখা যায় হৃহানকে। ছেলের নতুন যাত্রায় উচ্ছ্বসিত হৃতিক ভিডিয়ো শেয়ার করে লেখেন, “তুমি জন্ম থেকেই এক সহজাত প্রজ্ঞা নিয়ে জন্মেছ, আমি এর ওপর ভীষণ বিশ্বাস করি। এটাই আমাকে নির্ভীক করে তোলে।”

Hrehaan Roshan Music Debut: পরিবারের শুভেচ্ছা

হৃহানের মা সুজান খানও আবেগঘন বার্তায় লেখেন, “So overwhelmed love you beyond anytime.” হৃতিকের বান্ধবী, অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদ শুভেচ্ছা জানিয়ে লেখেন, “অসাধারণ সুন্দর রে। তোমার জন্য আমি খুব গর্বিত।” দাদু পরিচালক রাকেশ রোশন লেখেন, “রে, তোমার জন্য খুব গর্বিত, এগিয়ে যাও।” হৃহানের ছোট কাজিন পশমিনা রোশনও অভিনন্দন জানিয়েছেন।

তৃতীয় প্রজন্মে রোশনদের সুরের উত্তরাধিকার

(Hrehaan Roshan Music Debut) হৃহানের এই অভিষেক রোশন পরিবারের দীর্ঘ সঙ্গীত ঐতিহ্যকেও এগিয়ে নিয়ে গেল। তাঁর প্রপিতামহ রোশন লাল নাগরথ ছিলেন এস্রাজবাদক ও খ্যাতনামা সঙ্গীত পরিচালক। পরিবারের সেই উত্তরাধিকার বহন করেন সঙ্গীত পরিচালক রাজেশ রোশন, যিনি ‘কুয়ারা বাপ’, ‘জুলি’-সহ বহু হিন্দি ছবিতে সঙ্গীত দিয়েছেন। হৃতিকের ডেবিউ ছবি ‘কাহো না.. প্যায়ার হে’-এর সঙ্গীতও তাঁরই। হৃহানের সিঙ্গলটি প্রযোজনা করেছেন সুদান, আর A&R হিসেবে রয়েছেন অঙ্কুর তেওয়ারি।

‘এবার আমাকে বিদায় দিন’, হঠাৎ কেন সংগীত জগৎ থেকে বিরতি চাইছেন আমাল মালিক?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment