রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, তুমুল বৃষ্টির পূর্বাভাস, কী জানাল আবহাওয়া দফতর?

Weather Update
---Advertisement---

বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না। তবুও ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে বঙ্গবাসীকে। এরই মাঝে বঙ্গে ফের নিম্নচাপের ভ্রূকুটি। বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূল এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।

Weather Update: নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে

এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। মূলত উপকূলের জেলাগুলিতে এক-দু’জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এক-দু’জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামিকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ অগস্ট পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ফলে আজ থেকে আগামী চার দিন পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওডিশা উপকূল সংলগ্ন এলাকায় দমকা বাতাস বইতে পারে। সেই সঙ্গে বৃষ্টিপাত ও বজ্রপাতও হতে পারে (Weather Update)।

​উত্তরবঙ্গে কী প্রভাব ফেলবে নিম্নচাপ?

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং-এর পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও মালদা এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আগামী দু-তিন দিন কমই থাকবে।

শুক্রবার দুপুর গড়াতেই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে। আগামীকালও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment