মক্কার পবিত্র ভূমিতে মানুষের ভিড়। সেই ভিড়ের মাঝেই দেখা গেল রাখি সাওয়ান্তকে। হাতে একের পর এক জায়নামাজ। তীর্থযাত্রীদের মধ্যে সেগুলি বিলি করছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। তাঁকে ঘিরে ধরে ভিড়। কয়েকজন তাঁর হিজাবও টেনে ধরেন। আতঙ্কিত রাখিকে বলতে শোনা যায়, ‘‘দয়া করে লড়াই করবেন না।’’ ঘটনাটি কী? (Rakhi Sawant)
জায়নামাজ বিলি করতে গিয়ে বিপত্তি
সৌদি আরবের মক্কায় গিয়েছেন রাখি। বর্তমানে তিনি ‘রাখি ফাতিমা’ নামও ব্যবহার করছেন। সেখানে গিয়ে নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেন তিনি। পাশাপাশি তীর্থযাত্রীদের মধ্যে জায়নামাজ বিলি করছিলেন। (Rakhi Sawant)
Instagram-এ ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যায়, রাখির কাছ থেকে জায়নামাজ নিতে একের পর এক মানুষ এগিয়ে আসছেন। ক্রমে বাড়তে থাকে ভিড়। পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যায়। রাখিকে তখন ‘‘আল্লাহু আকবর’’ বলতে শোনা যায়। তিনি শান্ত ভাবে সবাইকে জায়নামাজ নেওয়ার অনুরোধ করছিলেন। (Rakhi Sawant)
টেনে ধরা হলো হিজাব
কিন্তু ভিড় আর নিয়ন্ত্রণে থাকেনি। কয়েকজন রাখির দিকে এগিয়ে আসেন। ভিডিয়োয় দেখা যায়, ভিড়ের মধ্যে কেউ কেউ তাঁর হিজাব টেনে ধরছেন। পরিস্থিতিতে ভয় পেয়ে যান রাখি। কোনও রকমে ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন তিনি। সেই সময়ই তাঁকে বলতে শোনা যায়, ‘‘প্লিজ, লড়াই করবেন না।’’(Rakhi Sawant)
নেপালের বন্যার জন্য প্রার্থনা
মক্কায় গিয়ে নেপালের বন্যা পরিস্থিতি নিয়েও প্রার্থনা করেন রাখি। শিশু, বয়স্ক এবং পশুদের নিরাপত্তার জন্য প্রার্থনা করেন তিনি। বন্যাকবলিত এলাকায় আটকে থাকা ভারতীয় এবং নেপালিদের নিরাপদে থাকার প্রার্থনাও করেন। একটি ভিডিয়োয় তাঁকে কাবার কাছেও দেখা যায়। সেখানে রাখি বলেন, নেপালে যে বন্যা এবং ঝড় হয়েছে, তা যেন দ্রুত থেমে যায়। বন্যায় আটকে থাকা সকলকে যেন আল্লাহ নিরাপদে রাখেন, সেই প্রার্থনাই করেছেন তিনি।(Rakhi Sawant)
আরও পড়ুন :- ধরছে পচন, নেই রাখার জায়গা, শনাক্তহীন দেহ নিয়ে বড় সিদ্ধান্ত নেপালের












1 thought on “মক্কায় গিয়ে হেনস্থার মুখে অভিনেত্রী রাখি সাওয়ান্ত, কী এমন করলেন তিনি?”