ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) তৈরি হলো এক নতুন ইতিহাস। (Trinbago Knight Riders) ডোয়েন ব্রাভোর পর আর কোনও ক্রিকেটারের গায়ে দেখা যাবে না ৪৭ নম্বর জার্সি। তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্রাভোর আইকনিক ৪৭ নম্বর জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স (TKR)। CPL-এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
Trinbago Knight Riders: ব্রাভোর জন্য বিশেষ সম্মান
শনিবার রাতে পোর্ট অফ স্পেনে জামাইকা কিংসমেনের বিরুদ্ধে ত্রিনবাগো নাইট রাইডার্সের ২০২৬ CPL ম্যাচ শুরুর আগে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয় এই সিদ্ধান্ত। নাইট রাইডার্স গ্রুপের CEO ভেঙ্কি মাইসোর বলেন, “ব্রাভোর অবদান পরিমাপ করা অসম্ভব। তাঁর ৪৭ নম্বর জার্সি অবসর নেওয়া মানে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর উত্তরাধিকারকে চিরস্থায়ী করে রাখা।”
৫ বার চ্যাম্পিয়ন, ১২৯ উইকেট
বর্তমানে (Trinbago Knight Riders) TKR-এর প্রধান কোচ ব্রাভো খেলোয়াড় হিসেবে পাঁচবার CPL জিতেছেন। ২০১৫ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের হয়ে শুরু করে ২০২৫ পর্যন্ত এই সাফল্য এসেছে। ২০১৭ ও ২০১৮ সালে TKR-এর অধিনায়ক হিসেবে এবং ২০২১ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক হিসেবে ট্রফি জেতেন তিনি।
CPL-এ ১০৭ ম্যাচে ব্রাভোর ঝুলিতে রয়েছে ১২৯ উইকেট, ইকোনমি রেট ৮.৭৪। ২০২৪ সালে শেষবার খেললেও তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তৃতীয়। তাঁর আগে রয়েছেন সুনীল নারিন (১৩৯) ও ইমরান তাহির (১৩৫)।
সতীর্থদের শ্রদ্ধা
(Trinbago Knight Riders) TKR-এর বর্তমান অধিনায়ক নিকোলাস পুরান তাঁকে অনুপ্রেরণা, বড় ভাই এবং কখনও বাবার মতো অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন। নারিন বলেছেন, তরুণ ক্রিকেটারদের পথ দেখিয়েছেন ব্রাভো। কায়রন পোলার্ডও ব্যক্তিগত ও দলীয় সাফল্যে ব্রাভোর অবদানের কথা তুলে ধরেছেন।
ঈশানের চোটে খুলল কপাল, ১৫ বছরেই অধিনায়ক বৈভব












1 thought on “‘৪৭’ আর কারও নয়, ডোয়েন ব্রাভোকে বিরল সম্মান নাইট রাইডার্সের”