[ছবি: এক্স]
ক্রিকেট মাঠে একসময় তাঁর গতি ভয় ধরাত প্রতিপক্ষ ব্যাটারদের মনে। ভারতীয় ক্রিকেটে তাঁর (Javagal Srinath) নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আগুনঝরা পেস। অথচ মাঠের বাইরের জীবনে সেই তারকাই যেন একেবারে আর পাঁচজনের মতো। বেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মতো দাঁড়িয়ে থাকা জাভাগল শ্রীনাথের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই ছবি দেখে প্রাক্তন ভারতীয় পেসারের সরলতা ও বিনয়েই মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।
Javagal Srinath: মেট্রোয় শ্রীনাথ, হাতে ট্রলি ব্যাগ
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু মেট্রোয় দাঁড়িয়ে রয়েছেন শ্রীনাথ। পরনে নীল জিন্স ও আকাশি রঙের শার্ট, হাতে ট্রলি ব্যাগ। কোনও তারকাসুলভ আয়োজন নয়, একেবারে সাধারণ যাত্রীর মতোই তাঁকে দেখা গিয়েছে। জনপ্রিয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হয়েও গণপরিবহণ ব্যবহারের এই ছবি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।
Many sharing this pic of Javagal Srinath traveling in metro and wondering how simple he is.
— Vivek (@Vivek_Investor) August 29, 2026
Yes, this guy is simple. I too noticed while he was running two three times in road a few years ago. At that time social media was not powerful.
Common in western countries, here rare… pic.twitter.com/GlFJ0SstGc
ভক্তদের মুখে পুরনো অভিজ্ঞতার কথাও
ছবি ছড়িয়ে পড়তেই অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ জানান, বেঙ্গালুরুতে (Javagal Srinath) শ্রীনাথকে প্রায়ই সাধারণ মানুষের মতো নিজের কাজে যেতে দেখা যায়। তাঁর আচরণে কখনও প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের তারকাসুলভ অহংকার ধরা পড়ে না। কেউ কেউ আবার বলেন, কর্নাটকের ক্রিকেটারদের মধ্যেই এই সরলতা দেখা যায়। রাহুল দ্রাবিড় ও ভেঙ্কটেশ প্রসাদের উদাহরণও উঠে আসে আলোচনায়।
Anil Kumble, Javagal Srinath, Rahul Dravid, and Venkatesh Prasad represented a unique era of Karnataka cricket, proving that immense sporting success can coexist with absolute humility and grace. https://t.co/wivW49ugGb
— Saran Shanmugam (@saranstm) August 29, 2026
আগেও রেলস্টেশনে ভাইরাল হয়েছিলেন
(Javagal Srinath) শ্রীনাথের সাধারণ জীবনযাপনের ছবি এই প্রথম ভাইরাল নয়। এর আগে এক ভক্ত LinkedIn-এ তাঁর একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে মাইসোর রেলস্টেশনে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনের অপেক্ষায় দেখা গিয়েছিল শ্রীনাথকে। তবে বেঙ্গালুরু মেট্রোর সাম্প্রতিক ছবিটি কবে তোলা হয়েছিল, তা জানা যায়নি।
Javagal Srinath: ৬৭ টেস্ট, ২২৯ ওয়ানডে
নব্বইয়ের দশকে ভারতের পেস আক্রমণের অন্যতম প্রধান মুখ ছিলেন জাভাগল শ্রীনাথ। তিনি দেশের হয়ে ৬৭টি টেস্ট এবং ২২৯টি ওয়ানডে খেলেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও খেলার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে ICC-র ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
‘৪৭’ আর কারও নয়, ডোয়েন ব্রাভোকে বিরল সম্মান নাইট রাইডার্সের











