রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিল্লিতে নির্ভয়ার ছায়া, স্লিপার বাসে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

Published on: August 31, 2026
---Advertisement---

দিল্লিতে ফের নির্ভয়ার ছায়া। কাশ্মীরি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্লিপার বাসে ১৬ বছর বয়সি নাবালিকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ, একাদশ শ্রেণির সেই ছাত্রীকে বাসের ভিতর দু’জন মিলে ধর্ষণ করেছে। ঘটনার পর পুলিশ বাসের চালক কুলদীপ এবং কন্ডাক্টর সন্দীপকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ওই স্লিপার বাসটিও। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেটি। (Delhi Crime)

ঘটনাটি ঘটেছে ৪ অগস্ট রাতে। উত্তরপ্রদেশ থেকে নয়ডায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল ওই ছাত্রী। কিন্তু প্রবল বৃষ্টির মধ্যে ভুল করে প্যারী চক এলাকায় নেমে পড়ে সে। এরপর সাহায্যের আশায় একটি ফাঁকা স্লিপার বাস দেখতে পেয়ে সেখানে যায়। (Delhi Crime)

সাহায্যের নামে বাসে তোলার অভিযোগ

অভিযোগ, বাসের চালক কুলদীপ এবং কন্ডাক্টর সন্দীপ তাকে সাহায্য করার কথা বলে বাসে তুলে নেয়। এরপর বাসের ভিতরেই দু’জনে তার উপর যৌন নির্যাতন চালায়। পরে তাকে ভয় দেখানো হয়। এরপর কাশ্মীরি গেটের কাছে তাকে নামিয়ে দিয়ে চলে যায় অভিযুক্তরা।

ঘটনার পর আতঙ্কিত অবস্থায় কাশ্মীরি গেট থানায় যোগাযোগ করে ওই ছাত্রী। পুলিশকে পুরো ঘটনা জানায় সে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়। টিমারপুরের একটি বাস পার্কিং এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। (Delhi Crime)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দাবি করেছে, দিল্লিতে মেয়েটিকে নামিয়ে দিলে তারা ধরা পড়বে না বলে ভেবেছিল। ইতিমধ্যেই বাসটির ফরেন্সিক পরীক্ষা শুরু হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

ফের মনে পড়ছে নির্ভয়া-কাণ্ড

এই ঘটনার পর ২০১২ সালের বহুল আলোচিত নির্ভয়া-কাণ্ডের স্মৃতি ফের সামনে এসেছে। সেই ঘটনায় ২২ বছরের এক তরুণী এবং তাঁর পুরুষ বন্ধুকে একটি বাসে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছিল। পরে তাঁদের রাস্তায় ফেলে দেওয়া হয়। দিল্লির সেই ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি করেছিল। নতুন এই অভিযোগও ফের দিল্লিতে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। (Delhi Crime)

আরও পড়ুন :- বেআইনি গাড়ির বিরুদ্ধে বড়সড় অভিযান, বুলডোজারে নষ্ট বহু নম্বর প্লেট


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “দিল্লিতে নির্ভয়ার ছায়া, স্লিপার বাসে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ”

Leave a Comment