বাংলাদেশ সীমান্তের কাছে ফের সোনা উদ্ধারের ঘটনা। নদিয়ার বানপুর সীমান্ত এলাকায় এক মহিলার কাছ থেকে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার করল BSF। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। ঘটনায় ওই মহিলাকে আটক করা হয়েছে। সীমান্তে এত বিপুল পরিমাণ সোনা উদ্ধারের পর শুরু হয়েছে তদন্ত। (Gold Smuggling)
দীর্ঘ নজরদারির পর অভিযান
BSF সূত্রে খবর, নদিয়ার বানপুর সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে বিশেষ নজর রাখছিল BSF এর ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বেশ কিছুক্ষণ নজরদারির পর এক মহিলার গতিবিধি সন্দেহজনক মনে হয় জওয়ানদের। (Gold Smuggling)
এরপর ওই মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা। সব মিলিয়ে ওজন দাঁড়ায় ১৫.৬০৭ কেজি। BSF এর হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা।
পাচারচক্রের খোঁজে জিজ্ঞাসাবাদ
এত বিপুল পরিমাণ সোনা কোথা থেকে এল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই সোনা কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল সেই প্রশ্নও সামনে এসেছে। আটক মহিলাকে জিজ্ঞাসাবাদ করছেন BSF আধিকারিকরা। তদন্তকারীদের নজরে এখন সীমান্তের পাচারচক্র। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সোনার উৎস কোথায় এবং এর গন্তব্যই বা কোথায় ছিল, তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পুরো ঘটনাকে বিচ্ছিন্ন কোনও পাচারের চেষ্টা হিসেবে দেখছে না তদন্তকারীরা। (Gold Smuggling)
ঘটনার পর বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে BSF। ভবিষ্যতে যাতে এ ধরনের পাচারের চেষ্টা না হয়, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। আটক মহিলাকে পরবর্তী সময়ে কৃষ্ণগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এরপর পুলিশের তরফে শুরু হবে বিস্তারিত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা। (Gold Smuggling)
আরও পড়ুন :- দিল্লিতে নির্ভয়ার ছায়া, স্লিপার বাসে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ












