২০২১-এর বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রামেই শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর নির্বাচনেও ঘরের ছেলেকেই জিতিয়েছে। আর কিছুদিন পরেই ঘোষণা হবে নন্দীগ্রামের উপনির্বাচনের দিনক্ষণ। আর সেই উপ নির্বাচনের পূর্বেই নন্দীগ্রামে প্রশাসনিক সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রশাসনিক সভা থেকে নন্দীগ্রামবাসীর জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। যা উপনির্বাচনের পূর্বে মাস্টারস্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি রেলের জমিজট নিয়ে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
Cm Suvendu Adhikari: নন্দীগ্রামে কল্পতরু শুভেন্দু
শুভেন্দু অধিকারী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও নন্দীগ্রাম আমার অগ্রাধিকার, নন্দীগ্রামের জন্য আজ বিশেষ দিন। আর আজকেই নন্দীগ্রামবাসীকে ঢেলে একগুচ্ছ সরকারি প্রকল্প উপহার দিলেন মুখ্যমন্ত্রী। ভিভিজি রামজি প্রকল্পের অধীনে কাজের সূচনা করলেন তিনি। নন্দীগ্রামের প্রত্যেক সেলফ হেল্প গ্রুপকে ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলেন তিনি। পাশাপাশি ১৭৫০০ টি নতুন বাড়ি তৈরির ঘোষণা করলেন তিনি। যার প্রথম কিস্তির টাকা আজই পাবেন নন্দীগ্রামবাসী এমন ঘোষণা করলেন তিনি (Cm Suvendu Adhikari)।
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা
মুখ্যমন্ত্রী বলেন, আগের মুখ্যমন্ত্রীর ছয় একর জায়গা রেলকে না দেওয়ায় নন্দীগ্রামের রেল প্রকল্প আটকেছিল। এই সরকার সাড়ে তিন একর জায়গায় ইতিমধ্যেই দিয়েছে, বাকিটাও দিয়ে দেবে। তিনি বলেন, “২০২১ সালে আমার কাছে হারের পর হিংসায় নন্দীগ্রামের যাবতীয় উন্নয়ন বন্ধ করে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মাত্র ছয় একর জমির প্রয়োজন ছিল। কিন্তু তৃণমূল সরকার সেটুকুও রেলকে দেয়নি। তিনি মুখ্যমন্ত্রী হয়ে সাড়ে তিন একর জমি রেলকে হস্তান্তর করেছেন। বাকিটাও আগামী মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। আগামী মার্চে নন্দীগ্রামবাসীকে দিয়ে তিনিই প্রথম ট্রেনে চড়বেন নন্দীগ্রাম থেকে। মুখ্যমন্ত্রী বলেন, “নন্দীগ্রাম-বটতলা রেলস্টেশনে উঠব। বাজকুলে গিয়ে নামব। প্রথম ট্রেনে আমিই চড়ব আপনাদের নিয়ে। কারও কোনও অভাব থাকবে না।”
পাশাপাশি, নন্দীগ্রাম হলদিয়া ব্রিজের কাজ অনেকটা এগিয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ব্রিজ তৈরি হয়ে গেলে তিনি প্রথম গাড়ি নিয়ে সেখান থেকে যাবেন। নন্দীগ্রামে স্বাস্থ্য পরিষেবার দিকে জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নন্দীগ্রাম এবং পার্শ্ববর্তী একটি সুপার সোসালিটি হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি।











