‘শৈশবকে বাঁচিয়ে রাখুন’—শিক্ষক দিবসে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শিক্ষক দিবসের আগের দিন শুক্রবার জাতীয় শিক্ষক পুরস্কার জয়ী ৮২ জনকে নিজ বাসভবনে ডেকেছিলেন নরেন্দ্র মোদি। সেখানে পড়াশোনার পাশাপাশি পড়ানোর নতুন কৌশল ব্যবহারের পাশাপাশি স্ক্রিন আসক্তি, ড্রাগসের সমস্যা থেকে “শিশুদের শৈশব বাঁচিয়ে রাখা”র বার্তার দেন তিনি (Pm Modi)।
Pm Modi: ‘স্ক্রিন টাইম এখন বড় চ্যালেঞ্জ’
প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে অতিরিক্ত মাত্রায় স্ক্রিন টাইম বা মোবাইল-ল্যাপটপের ব্যবহার শিশুদের মধ্যে এক ধরণের আসক্তিতে পরিণত হয়েছে। এই আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে ভিডিয়ো গেম নয়, বরং মাঠে খেলাধূলা, শারীরিক কসরত এবং সামাজিক কর্মকাণ্ডে তাদের উৎসাহিত করার পরামর্শ দেন তিনি।
শিক্ষক দিবস উপলক্ষে সেই সাক্ষাৎকারের একটি ভিডিয়ো শেয়ার করে প্রধানমন্ত্রী মোদি ‘এক্স’ (X)-এ লিখেছেন, “শিক্ষক দিবস হলো আমাদের সমাজে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। ড. এস. রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদনেরও দিন। গতকাল ‘৭, এলকেএম’ (7, LKM)-এ জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের আমন্ত্রণ জানানোর সময় কী ঘটেছিল, তা এখানে তুলে ধরা হলো।”
একজন শিক্ষিকা প্রধানমন্ত্রীকে জানান, তিনি শিশুদের অভিনব উপায়ে সাক্ষাৎকার নেওয়ার কৌশল শেখাচ্ছেন। শুনেই প্রধানমন্ত্রী বলেন,”নিশ্চয়ই ওরা বাড়িতেও তাদের বাবা-মায়ের সাক্ষাৎকার নেয়। যেমন—আপনারা এটা কেন রান্না করলেন? কেন এভাবে রান্না করলেন? কে এই সিদ্ধান্ত নিল? বাজেটে কত খরচ হলো?” শিক্ষিকা হেসে বললেন, “হ্যাঁ স্যার। আর এখন তো মজার ছলেই আমার স্কুলের সব শিশুরাই সাংবাদিক হতে চাইছে।”
সৃজনশীলতার বিকাশ ও শৈশব রক্ষা
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “শিক্ষার্থীদের ভিতরের শৈশবকে মরতে দেবেন না। শিক্ষার্থীদের জীবনে শৈশবকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় অবদান রাখতে পারেন শিক্ষকরাই”। শুধুমাত্র অ্যাকাডেমিক ফলাফলের ওপর জোর না দিয়ে শিশুদের স্বাভাবিক কৌতূহলকে লালন করা এবং বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটানো উচিত।











Будинок для людей похилого віку «Велика родина» у Львові гарантує якісний догляд. Кваліфіковані працівники, медичний супровід, повноцінне меню та затишні кімнати. Детальні умови проживання й перелік послуг доступні на сайті https://big-femily.com.ua/misto-lviv/ Мешканці закладу щоденно оточені турботою, спілкуванням і затишною атмосферою.