রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চোরের হাত থেকে রেহাই পেল না গণেশও, ভোররাতে এসে মূর্তি তুলে চম্পট ৪ জনের

Published on: September 9, 2026
Ganesh Idol Stolen
---Advertisement---

[ছবি: এক্স]

আর হাতে মাত্র ৪দিন বাকি গণেশ চতুর্থীর, উৎসবের আগে রাস্তার ধারে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছিল গণেশ মূর্তি। (Ganesh Idol Stolen) কিন্তু অন্ধকারে সেই মূর্তিই হয়ে গেল চোরেদের নিশানা। বেঙ্গালুরুর দাসরাহাল্লি এলাকায় মাগাদি রোডের কাছে রাস্তার ধারের একটি দোকান থেকে গণেশ মূর্তি চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার CCTV ফুটেজ সামনে এসেছে।

ভোররাতে Tata Ace নিয়ে হাজির চারজন

CCTV ফুটেজ অনুযায়ী, সোমবার ভোররাত ৩টে ৫১ মিনিটে একটি Tata Ace গাড়ি নিয়ে ঘটনাস্থলে আসে চার ব্যক্তি। গাড়ি থেকে নেমে তারা রাস্তার ধারে বিক্রির জন্য রাখা গণেশ মূর্তির দিকে এগিয়ে যায়।

Ganesh Idol Stolen: মূর্তি গাড়িতে তুলে চম্পট

ফুটেজে দেখা যায়, চারজন মিলে মূর্তিটি তুলে অপেক্ষারত গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এরপর সেটি Tata Ace-এর মধ্যে তোলা হয়। গোটা কাজটি দ্রুত সেরে অল্প সময়ের মধ্যেই গাড়ি নিয়ে এলাকা ছেড়ে চলে যায় তারা। CCTV-তে ধরা পড়েছে চুরির পুরো ঘটনাটি।

CCTV খতিয়ে দেখছে পুলিশ

(Ganesh Idol Stolen) ঘটনাটি মাগাদি রোড থানার আওতাধীন। পুলিশ ইতিমধ্যেই CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত ও তাদের সন্ধানের চেষ্টা শুরু করেছে। চুরিতে ব্যবহৃত Tata Ace গাড়িটির গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে। মূর্তিটি উদ্ধার করাও তদন্তকারীদের অন্যতম লক্ষ্য।

উদ্বেগে রাস্তার ধারের বিক্রেতারা

উৎসব ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আগে বেঙ্গালুরুর রাস্তায় অস্থায়ীভাবে গণেশ মূর্তি বিক্রির স্টল বসে। ফলে এই (Ganesh Idol Stolen) ঘটনায় স্থানীয় মূর্তি বিক্রেতাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

পুরুষ বন্ধুর সঙ্গে ভিডিয়ো করার ‘অপরাধ’, গুজরাটে বাবা-দাদার হাতে খুন তরুণী


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “চোরের হাত থেকে রেহাই পেল না গণেশও, ভোররাতে এসে মূর্তি তুলে চম্পট ৪ জনের”

Leave a Comment