রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বৃদ্ধাশ্রমে দিন কাটছে বিনোদ কাম্বলির, জড়িয়ে যাচ্ছে মুখের কথা, ভিডিয়ো দেখে উদ্বিগ্ন অনুরাগীরা

Published on: September 27, 2026
Vinod Kambli Viral Video
---Advertisement---

একসময় তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হতেন ক্রিকেটপ্রেমীরা। সচিন তেন্ডুলকরের সঙ্গে একই সময়ে ভারতীয় ক্রিকেটে উঠে এসেছিলেন বিনোদ কাম্বলি। অনেকেই মনে করতেন, প্রতিভার বিচারে সচিনের থেকেও এগিয়ে যেতে পারেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে ছবিটা বদলে যায়। এবার সেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ বেড়েছে অনুরাগীদের। বৃদ্ধাশ্রম থেকে প্রকাশ্যে আসা ওই ভিডিয়োতে কথা বলতে গিয়ে বারবার আটকে যেতে দেখা গিয়েছে কাম্বলিকে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে চিন্তায় পড়েছেন ক্রিকেটপ্রেমীরা।

সম্প্রতি একটি বৃদ্ধাশ্রম থেকে একটি ভিডিয়ো শেয়ার করেন কাম্বলি। সেখানে তিনি জানান, বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। বৃদ্ধাশ্রমের পরিষেবা এবং সেখানকার পরিবেশের প্রশংসাও করেছেন তিনি। কাম্বলি জানান, সেখানে থাকলেও তাঁর কখনও বাড়ি থেকে দূরে রয়েছেন বলে মনে হয় না। বরং সেখানকার মানুষদের কাছ থেকে প্রচুর ভালোবাসা ও সম্মান পাচ্ছেন তিনি। তবে ভিডিয়োতে কথা বলার সময় বারবার তাঁর কথা জড়িয়ে যাওয়া এবং কথা বলতে অসুবিধা হওয়ার বিষয়টি নজর এড়ায়নি কারও। সেই দৃশ্য দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা।

Vinod Kambli Viral Video: একসময় ভারতীয় ক্রিকেটের বড় ভরসা ছিলেন কাম্বলি

বিনোদ কাম্বলির ক্রিকেটজীবনের শুরুটা ছিল স্বপ্নের মতো। আটের দশকের শেষ এবং নয়ের দশকের গোড়ায় সচিন তেন্ডুলকরের সঙ্গে ভারতীয় ক্রিকেটে উঠে এসেছিলেন তিনি। দু’জনকেই ঘিরে ছিল প্রচুর প্রত্যাশা। অনেক ক্রিকেটপ্রেমী ও বিশেষজ্ঞের ধারণা ছিল, কাম্বলির প্রতিভা তাঁকে ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে দিতে পারে। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ কেরিয়ার গড়তে পারেননি তিনি।

ভারতের হয়ে মাত্র ন’বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কাম্বলি। ১০৪টি একদিনের ম্যাচে তাঁর ঝুলিতে ছিল ২,৪৭৭ রান। অন্যদিকে, ১৭টি টেস্টে করেছেন ১,০৮৪ রান। যে প্রতিভা নিয়ে তাঁর ক্রিকেটজীবন শুরু হয়েছিল, তার পূর্ণ প্রতিফলন আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি।

ধর্ষণের ‘গুজব’ ঘিরে LPU-তে অশান্তি, ভাঙচুর-আগুন পড়ুয়াদের

সচিনের কেরিয়ার যেখানে ইতিহাস, সেখানেই থেমে যায় কাম্বলির দৌড়

কাম্বলির সঙ্গে একই সময়ে উঠে এলেও সচিন তেন্ডুলকর তৈরি করেছেন সম্পূর্ণ আলাদা এক ইতিহাস। প্রায় ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেটজীবনে একের পর এক রেকর্ড গড়েছেন সচিন। টেস্ট ও একদিনের ক্রিকেট—দু’টি ফরম্যাটেই সবচেয়ে বেশি শতরানের রেকর্ড রয়েছে তাঁর দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের মোট রান ৩৪,৩৫৭। টেস্টে ২০০টি ম্যাচ খেলে করেছেন ১৫,৯২১ রান, যার মধ্যে রয়েছে ৫১টি শতরান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাঁর ২০০টি ম্যাচ খেলার নজিরও অনন্য। মাত্র ৩০০ ইনিংসে ১৫ হাজার টেস্ট রান পূর্ণ করে দ্রুততম এই মাইলফলক ছোঁয়ার রেকর্ডও গড়েছিলেন তিনি। (Vinod Kambli Viral Video)

অন্যদিকে, একসময় যাঁকে সচিনের থেকেও বড় প্রতিভা বলে মনে করা হতো, সেই কাম্বলির বর্তমান পরিস্থিতি অনুরাগীদের আবেগপ্রবণ করে তুলেছে। তাঁর চিকিৎসা চলছে বলে ভিডিয়োতে জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার নিজেই। তবে ঠিক কী কারণে তাঁর কথা বলতে অসুবিধা হচ্ছে, সে বিষয়ে ভিডিয়োতে বিস্তারিত কিছু জানানো হয়নি। তাই আপাতত কাম্বলির সুস্থতার কামনা করছেন ক্রিকেটপ্রেমীরা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now