রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সাট্টা-জুয়ার আসর থেকে গ্রেপ্তার ভাঙড়ের তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান মোল্লা

Published on: September 30, 2026
---Advertisement---

বারুইপুরে বেআইনি সাট্টা ও জুয়ার আসরে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ভাঙড় ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শাহজাহান মোল্লা। মঙ্গলবার রাতে বারুইপুর স্টেশন রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। (Satta Gambling Raid) পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুইপুর স্টেশন রোডের ওই বাড়িতে বেশ কিছু দিন ধরেই গোপনে সাট্টা ও জুয়ার আসর বসছিল বলে খবর ছিল। মঙ্গলবার রাতে গোপন সূত্রে সেই খবর পায় বারুইপুর থানার পুলিশ। এরপর রাতেই সেখানে অভিযান চালানো হয়।

২২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা

পুলিশের দাবি, অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে মোট ২২ জনকে হাতেনাতে ধরা হয়। ঘটনাস্থল থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি তাস-সহ জুয়ার কাজে ব্যবহৃত একাধিক সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনায় কারা কী ভাবে যুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের মধ্যে শাজাহান মোল্লার নাম সামনে আসতেই রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। শাজাহান ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। একইসঙ্গে তিনি ভাঙড় ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতির দায়িত্বেও রয়েছেন। (Satta Gambling Raid)

আদালতে পেশ শাজাহান

রাজনৈতিক মহলে শাহজাহান মোল্লাকে ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত বলে জানা যায়। তবে সাট্টা-জুয়ার আসরে তাঁর উপস্থিতি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।গ্রেপ্তারের পর বুধবার শাহজাহান মোল্লা-সহ ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া টাকা ও অন্যান্য সামগ্রীর উৎসও তদন্ত করে দেখা হচ্ছে। (Satta Gambling Raid)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now