রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে কমবে দুর্যোগ

Published on: October 6, 2026
---Advertisement---

এখনই বৃষ্টি থেকে স্বস্তি নেই। আকাশে মেঘের আনাগোনা চলছেই। সঙ্গে বাড়ছে ঝড়-বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন এমনই আবহাওয়ার ছবি দেখা যেতে পারে। বুধবার ও বৃহস্পতিবার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।(Weather Update)

কলকাতায় ভ্যাপসা অস্বস্তি

আলিপুররের হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা ও সংলগ্ন এলাকায় আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। মূলত মেঘলা আকাশ থাকবে। দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ থেকে ৯৭ শতাংশ।(Weather Update)

দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা

আজ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে বলে জানা যাচ্ছে । বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। (Weather Update)

উত্তরবঙ্গেও বৃষ্টি

শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হলুদ সতর্কতা থাকবে। শনিবার থেকে বৃষ্টি কমবে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তিনটি অক্ষরেখার প্রভাব রয়েছে। একটি উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত, দ্বিতীয়টি বিহার থেকে ওড়িশা পর্যন্ত এবং তৃতীয়টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। রাঁচি, রায়পুর ও বারামতির উপর দিয়ে রয়েছে বর্ষা বিদায়ের রেখা। বিহার-ঝাড়খণ্ডের কিছু এলাকা থেকেও বর্ষা বিদায় শুরু হয়েছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলায় বর্ষা বিদায়ের পর্ব শুরু হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now