রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের মিছিলে হাজার হাজার মানুষের সমাবেশ, সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল রাহুলের

Published on: October 12, 2026
rahul gandhi
---Advertisement---

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মিছিল। ভোট চুরির অভিযোগের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার মধ্য দিল্লিতে হাজার হাজার মানুষ সমবেত হন। ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের নেতারা এই মিছিলে অংশ নেন। দিল্লিতে গত কয়েক বছরে বিরোধী মিছিলে এত সমাবেত আগে কেউ দেখেনি (rahul gandhi)।

কনট প্লেস ও মান্ডি হাউসের মধ্যবর্তী এলাকায় হাজার হাজার বিক্ষোভকারীরা সমবেত হন। গোটা রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টের উদ্দেশে এই মিছিলের ডাক দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। কর্মসূচিতে অংশ নেন কংগ্রেসের নেতা-কর্মীরা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কার পাশাপাশি এই মিছিলে উপস্থিত ছিলেন, আইসা (AISA) নেত্রী নেহা বোরা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও আরজেডি নেতা তেজস্বী যাদব। কিছুটা পথ এগোনোর পরই পুলিশ বিরোধী দলের নেতাদের আটকে দেয় (rahul gandhi)।

পরবর্তীতে, ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR)-এর ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে রাহুল গান্ধী নিজেই সুপ্রিম কোর্টে পৌঁছান। জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার দাবিতেও মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। তবে তাঁদের সঙ্গে দেখা করেননি। মামলা আদালতে বিচারাধীন, তা নিয়ে কথা বলবেন না, এই যুক্তিতেই রাহুলদের সঙ্গে সাক্ষাতে আপত্তি জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।

rahul gandhi: জনস্বার্থ মামলার আবেদনে কর কার নাম?

জনস্বার্থ মামলার আবেদনেরাহুল গান্ধী ছাড়াও নাম রয়েছে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূল সাংসদ সৌগত রায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, শিব সেনা (UBT) নেতা সঞ্জয় রাউত, সিপিএম নেতা এমএ বেবি, সিপিআই নেতা ডি রাজা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা মহুয়া মাঝি, এনসিপি (শরদ পাওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলের। মোট ১১ জনের নাম রয়েছে।

কী কী দাবি?

এসআইআরে ভোটারদের নাম বাদ গিয়েছে, যেভাবে এসআইআরে বেনিয়ম হয়েছে, তাতে হস্তক্ষেপ করুক কমিশন। এসআইআর বাতিল করা হোক। দ্বিতীয় দাবি হল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ। তৃতীয় দাবি, SIR সংক্রান্ত নির্বাচন কমিশনের সমস্ত নথি, চতু্র্থ দাবি, বৈঠকের কার্যবিবরণী ও সিদ্ধান্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে। পঞ্চম দাবি, ECINET ও ERONET-এর অ্যাক্সেস লগ খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। ষষ্ঠ দাবি, নোটিস ও শুনানির সুযোগ ছাড়া কোনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, দাবি মামলায়।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের মিছিলে হাজার হাজার মানুষের সমাবেশ, সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল রাহুলের”

Comments are closed.