২২ অক্টোবর দেশের সমস্ত রেলওয়ে স্টেশনে একযোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘রেল জন সংবাদ’ (Rail Jan Samvaad)। এইটি হলো ভারতীয় রেলওয়ের একটি দেশব্যাপী নাগরিক-কেন্দ্রিক জনসংযোগ কর্মসূচি। ভারত সরকারের চলমান ‘বিশেষ অভিযান ৬.০’ (Special Campaign 6.0)-এর অংশ হিসেবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে (rail jan samvaad)।
জোনাল রেলওয়ে এবং বিভিন্ন ইউনিটে ‘বিশেষ অভিযান ৬.০’-এর অগ্রগতির পর্যালোচনা করার জন্য ৮ অক্টোবর রেলওয়ে বোর্ডে এক উচ্চ-পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রেলওয়ে বোর্ডের সচিবের সভাপতিত্বে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই সভাটি আয়োজিত হয়েছিল (rail jan samvaad)।
rail jan samvaad: কারা কারা উপস্থিত ছিলেন এই বৈঠকে?
এই সভায় জোনাল রেলওয়ের এজিএম (AGM), বিভিন্ন ডিভিশনের ডিআরএম (DRM) ও এডিআরএম (ADRM), জোনাল রেলওয়ের সিপিআরও (CPRO), প্রোডাকশন ইউনিটের জিএম (GM), রেলওয়ের পিএসইউ (PSU)-গুলির সিএমডি (CMD)/এমডি (MD), প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ডিজি (DG), রেলওয়ে বোর্ডের সংশ্লিষ্ট আধিকারিকগণ এবং ফিল্ড ইউনিটগুলিতে নিযুক্ত SCDPM-6.0-এর নোডাল অফিসাররা অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য কী?
এই কর্মসূচির মূল উদ্দেশ্য, স্টেশনে এসে যাত্রীদের কাছ থেকে সরাসরি পানীয় জল, ট্রেনের সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, দিব্যাঙ্গ বা প্রতিবন্ধী যাত্রীদের সুবিধা এবং রেল কর্মীদের আচরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ সংগ্রহ করা হবে। শুধুতাই নয়, এই অভিযানের মূল লক্ষ্য হলো দেশজুড়ে প্রায় ৭ লক্ষ বর্গফুট জায়গা আবর্জনামুক্ত করা এবং স্ক্র্যাপ ও ই-বর্জ্য নিষ্পত্তির মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকা রাজস্ব তৈরি করা। রেল প্রাঙ্গণ ও ট্রেন কীভাবে পরিষ্কার রাখা যায় এবং বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা কীভাবে করা উচিত, সে বিষয়ে যাত্রীদের সচেতন করতে বিভিন্ন স্টেশনে এই কর্মসূচির আয়োজন করা হবে।
ভারতীয় রেলওয়ের গৃহীত এই ‘বিশেষ অভিযান ৬.০’-এর আওতায় কয়েকটি প্রধান উদ্যোগ নেওয়া হয়েছে। সেইগুলি হলো,
১. দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান।
২. চার-ধরণের বর্জ্যের পৃথকীকরণ ব্যবস্থা করা। সিরহিন্দ জংশন রেলওয়ে স্টেশনে কঠিন বর্জ্য পৃথকীকরণ কর্মসূচি।
৩. রেলকর্মী ও যাত্রীদের স্বাস্থ্য ও সুস্থতার প্রসারে নাগপুরে সেন্ট্রাল রেলওয়ের উদ্যোগে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা।
৪. ট্রেনের সুযোগ-সুবিধার পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে উত্তর-পূর্ব রেলওয়ের উদ্যোগে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন অভিযান চালানো।
৫.পরিচ্ছন্নতার প্রসারে দক্ষিণ-পশ্চিম রেলওয়ে জুড়ে অভিযান।











