বর্ষা বা বর্ষা-পরবর্তী সময়, (Dengue) ডেঙ্গুর আতঙ্ক এড়াতে প্রয়োজন সচেতনতা ও নিয়মিত সতর্কতা। বাড়ির ছাদ, ফুলদানি কিংবা পরিত্যক্ত পাত্রে জমে থাকা সামান্য জলও এডিস মশার বংশবিস্তারের কারণ হতে পারে। তাই ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করার বার্তা দেওয়া হচ্ছে অ্যান্টি-ডেঙ্গু মাস কর্মসূচিতে। এই কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের উপর জোর দিয়েছেন দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার ব্লকের সিনিয়র জনস্বাস্থ্য নার্স দীপ্তি গিরি।
ডেঙ্গুর লক্ষণ কী কী?
(Dengue) ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, পেশি ও গাঁটে ব্যথা (ব্রেকবোন ফিভার), বমি বমি ভাব এবং ত্বকে ফুসকুড়ি এর সাধারণ লক্ষণ। গুরুতর ক্ষেত্রে রক্তক্ষরণ, রক্তরসের ক্ষরণ, শক এবং প্লেটলেটের সংখ্যা কমে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।

মশার বংশবিস্তার রোধে কী কী করবেন?
- বাড়ি ও আশপাশে কোথাও জল জমতে দেবেন না। (Dengue)
- সপ্তাহে অন্তত একবার জল জমার পাত্র খালি করে ঘষে পরিষ্কার করুন।
- জলের ট্যাঙ্ক, ড্রাম,বালতি ও ওয়াটার কুলার ঢেকে রাখুন।
- পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল, কৌটো ও ডাবের খোলা সরিয়ে ফেলুন।
- নর্দমা ও ছাদের জলনিকাশী পরিষ্কার রাখুন।
- ফুলদানি, পোষা প্রাণীর জলের পাত্র ও পাখির স্নানের পাত্রের জল নিয়মিত বদলান।
- বাড়ি, স্কুল, কর্মস্থল ও স্বাস্থ্যকেন্দ্রে মশার বংশবিস্তারের জায়গা নিয়মিত পরীক্ষা করুন।
মশার কামড় থেকে বাঁচতে কী কী করতে হবে?
- মশার কামড় এড়াতে ঢিলেঢালা, হালকা রঙের, লম্বা হাতার জামা, ফুল প্যান্ট, মোজা ও বন্ধ জুতো পরুন।
- DEET বা পিকারিডিনযুক্ত মশা প্রতিরোধক নির্দেশ অনুযায়ী ব্যবহার করুন। (Dengue)
- দরজা-জানালায় মশা প্রতিরোধক জাল লাগান।
- প্রয়োজনে মশারি ও অনুমোদিত মশা তাড়ানোর ভ্যাপোরাইজার ব্যবহার করুন।
- দিনের বেলাতেও, বিশেষত ভোর ও বিকেলে, মশার কামড় থেকে সতর্ক থাকুন।
ডেঙ্গুর লক্ষণ দেখলে কী করবেন?
- তীব্র পেটে ব্যথা, বারবার বমি, নাক-মাড়ি থেকে রক্তপাত বা শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা, ঘুমঘুম ভাব কিংবা অস্থিরতা দেখা দিলে অবিলম্বে চিকিৎসাকেন্দ্রে যান।
- (Dengue) ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন জাতীয় ওযুধ খাবেন না, কারণ এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়তে পারে।
৫ হাজার হেক্টর জমিতে কাটা হলো কমলালেবুর গাছ, মহারাষ্ট্রে খরার প্রকোপে মাথায় হাত চাষীদের













1 thought on “বাড়ির জমা জলেই ডেঙ্গুর বিপদ, মশার বংশবিস্তার মোকাবিলায় কী কী করবেন? জানালেন স্বাস্থ্যকর্মীরা”
Comments are closed.