রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফিরিয়েছিলেন শাহরুখের ছবিতে অভিনয়ের সুযোগ, আজও হাত কামড়ান নেহা

Published on: October 16, 2026
---Advertisement---

শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘চক দে ইন্ডিয়া’ তে অভিনয়ের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সেই সিদ্ধান্তের জন্য আজও আক্ষেপ করেন তিনি। (Neha Dhupia) শুধু এই ছবিই নয়, সামরিক অভিযানকে কেন্দ্র করে তৈরি ‘অপারেশন সফেদ সাগর’ প্রকল্পেও কাজের সুযোগ হাতছাড়া করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের চ্যাট শো ‘ডাবল ডেট’ এ একটি বোর্ড গেম খেলার সময় এই দুই অভিজ্ঞতার কথা জানান নেহা। (Neha Dhupia)

দুই সুযোগ হাতছাড়া

২০০৭ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ‘চক দে ইন্ডিয়া’। ছবিতে প্রাক্তন হকি অধিনায়ক কবীর খানের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। তাঁর প্রশিক্ষণে ভারতীয় মহিলা হকি দল কীভাবে বিভিন্ন বাধা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পায়, তা নিয়েই তৈরি হয়েছিল এই কাহিনি। ছবির সংলাপ, অভিনয় এবং দলগত লড়াইয়ের গল্প দর্শকদের মন জয় করেছিল। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় বিনোদনমূলক ছবির সম্মানও পায়। সেই ছবিতে অভিনয়ের সুযোগ এসেছিল নেহার কাছেও। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। সম্প্রতি ‘ডাবল ডেট’ অনুষ্ঠানে নেহা বলেন, পিছন ফিরে তাকালে বোঝা যায়, কোন সুযোগগুলি হাতছাড়া হয়েছে। ‘চক দে ইন্ডিয়া’ এবং ‘অপারেশন সফেদ সাগর’ তেমনই দুটি কাজ, যা তাঁর মনে থেকে গিয়েছে। (Neha Dhupia)

স্বপ্ন ছিল অন্য ধরনের ছবিতে কাজের

নেহা জানান, তিনি বরাবরই একটি ভালো স্পোর্টস ফিল্মে অভিনয় করতে চেয়েছিলেন। পাশাপাশি, সেনাবাহিনীকে কেন্দ্র করে তৈরি কোনও ছবিতেও কাজ করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সেই দুই ধরনের কাজের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত তা করতে পারেননি।(Neha Dhupia) ‘অপারেশন সফেদ সাগর’ সামরিক অভিযানকে কেন্দ্র করে তৈরি একটি নেটফ্লিক্স প্রকল্প। এই কাজটিও হাতছাড়া হওয়ায় আক্ষেপ রয়েছে অভিনেত্রীর। দুই প্রকল্পেই অভিনয়ের সুযোগ হারানোর কথা স্বীকার করে নেহা বুঝিয়ে দিয়েছেন, পছন্দের ঘরানার ছবিতে কাজ করার ইচ্ছা থাকলেও সব সময় সেই সুযোগ কাজে লাগানো সম্ভব হয় না। (Neha Dhupia)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now