রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জেনে নিন দুর্গার কোন হাতে কোন অস্ত্র থাকে?

Published on: October 17, 2026
Durga 10 Weapons
---Advertisement---

দশভুজা দুর্গার দশ হাতে শোভা পায় দশটি দিব্য আয়ূধ (Durga 10 Weapons)। অসুররাজ মহিষাসুরকে বধ করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়ার কাহিনির সঙ্গে জড়িয়ে রয়েছে এই অস্ত্রগুলির ইতিহাস। পুরাণ কথায়, বিভিন্ন দেবতা ও দেবশক্তির কাছ থেকে পাওয়া এই অস্ত্রগুলি শুধু অসুরবিনাশের মাধ্যম নয়, বরং শক্তি, জ্ঞান, সাহস ও শুভশক্তির প্রতীক। কিন্তু কোন হাতে থাকে কোন অস্ত্র? জেনে নিন দেবী দুর্গার দশ আয়ুধের পরিচয় ও তাৎপর্য।

Durga 10 Weapons: ত্রিশূল থেকে সুদর্শন চক্র

১. ত্রিশূল: দেবাদিদেব মহাদেব দুর্গাকে ত্রিশূল দান করেন। এর তিনটি ফলা সত্ত্ব, রজঃ ও তমঃ—প্রকৃতির তিন গুণের প্রতীক।

২. চক্র: ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্রের শক্তি থেকে দেবীকে চক্র প্রদান করেন। এটি সৃষ্টির ধারাবাহিকতা, বিশ্বব্রহ্মাণ্ডের ঐক্য ও মহাশক্তির প্রতীক।

৩. শঙ্খ: জলদেবতা বরুণের দেওয়া শঙ্খের ওঙ্কারধ্বনি অশুভ শক্তিকে দুর্বল করে শুভশক্তির জাগরণ ঘটায় বলে বিশ্বাস করা হয়।

৪. বজ্র: দেবরাজ ইন্দ্রের দেওয়া বজ্র অটল মনোবল, দৃঢ়তা ও মানসিক শক্তির প্রতীক।

কে এই কলাবউ? কেন সপ্তমীর ভোরে পবিত্র জলে স্নান করানো হয়?

Durga 10 Weapons: গদা, ধনুক থেকে খড়্গ

৫. গদা বা কালদণ্ড: যমরাজের দেওয়া এই অস্ত্র শক্তি, শৃঙ্খলা, ভক্তি ও আনুগত্যের প্রতীক হিসেবে বিবেচিত।

৬. তির ও ধনুক: বায়ুদেবের দেওয়া এই আয়ুধ লক্ষ্য স্থির রাখা, একাগ্রতা ও ইতিবাচক শক্তির বার্তা বহন করে।

৭. খড়্গ বা তলোয়ার: দেবীর খড়্গ শাণিত বুদ্ধি ও জ্ঞানের প্রতীক। অজ্ঞতা, বৈষম্য ও অন্ধকার দূর করে সত্য প্রতিষ্ঠার তাৎপর্য বহন করে এটি।

Durga 10 Weapons: ঘণ্টা, পদ্ম ও নাগপাশের মাহাত্ম্য

৮. ঘণ্টা: ইন্দ্রের বাহন ঐরাবতের দেওয়া ঘণ্টার তীব্র ধ্বনি শত্রুর মনঃসংযোগ নষ্ট করে তাদের শক্তি দুর্বল করে বলে পুরাণে বর্ণিত।

৯. পদ্ম: সৃষ্টিকর্তা ব্রহ্মার দেওয়া পদ্ম পবিত্রতা, সৌন্দর্য ও প্রতিকূলতার মধ্যেও নির্মল থাকার প্রতীক।

১০. নাগপাশ: অনন্ত নাগ বা শেষনাগের দেওয়া নাগপাশ আবদ্ধ শক্তি ও জাগ্রত, শুদ্ধ চেতনার রূপক হিসেবে ব্যাখ্যা করা হয়।

দেবী দুর্গার প্রতিটি অস্ত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা তাৎপর্য। পুরাণের এই কাহিনি মনে করিয়ে দেয়, অশুভের বিরুদ্ধে লড়াইয়ে শক্তির পাশাপাশি জ্ঞান, সংযম, সাহস ও সত্যেরও প্রয়োজন। তাই দুর্গার দশ আয়ুধ কেবল যুদ্ধের উপকরণ নয়, শুভশক্তির জয়গাথারও প্রতীক।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now