রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বদলে যাচ্ছে OTP-র নিয়ম, জানুন সরকারের নতুন নির্দেশ

Published on: October 24, 2026
---Advertisement---

ফোনে OTP এলেই আমরা কিছু না দেখেই শুধু ফোনের স্ক্রিনের উপরের নোটিফিকেশনে দেখানো কোডটি দেখেই নিজেদের কাজ শেষ করে এগিয়ে যাই। কিন্তু আমাদের এই তাড়াহুড়োই সুযোগ নিচ্ছে অন্য কেউ। সাইবার প্রতারণায় ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই সাইবার ক্রাইম থেকে বাঁচতেই বদলাচ্ছে OTP-র নিয়ম। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া-র (TRAI) একটি বড় পরিবর্তন হতে চলেছে (OTP Rule)।

OTP Rule: OTP-র নিয়মে বদল কী?

OTP-র নতুন নিয়ম কার্যকর হলে, আপনার ফোনে OTP এলে তা যেভাবে প্রদর্শিত হয় তা পুরোপুরি বদলে যাবে। এতে সাধারণ ব্যবহারকারীরা বুঝতে পারবেন, OTP-টি আসল না নকল? এই পার্থক্য বোঝা আরও সহজ হবে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নতুন ফরম্যাটটি কেমন হবে? TRAI-এর নতুন উদ্যোগের সবচেয়ে বড় পরিবর্তন, আপনার ফোনে কোনও ওটিপি আসলে, তখন তা নোটিফিকেশন বার বা লক স্ক্রিন প্রিভিউতে দেখা যাবে না। এটি দেখার জন্য আপনাকে ফোনের মেসেজিং অ্যাপ খুলতে হবে এবং কেবল তখনই কোডটি মেসেজের মধ্যেই দেখা যাবে। এতে আপনার আশেপাশে দাঁড়িয়ে থাকা কোনও ব্যক্তি আপনার OTP চুরি করতে পারবে না (OTP Rule)।

এছাড়াও আরও অনেক নয়া নিয়ম আনছে TRAI। যেমন, ই-কমার্স সংস্থা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ওটিপি পাঠানোর ক্ষেত্রে সংস্থাগুলোকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে কোডটি লগইন, টাকা কাটার জন্য, নাকি অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহৃত হবে। বার্তাটিতে সংস্থার পরিচয় এবং কোডটির মেয়াদকালও স্পষ্টভাবে উল্লেখ থাকবে। তবে এতেও কি সাইবার ক্রাইম বন্ধ করা যাবে? কারণ প্রতারকরা প্রতারণার জন্য প্রতিবারই নয়া নয়া পন্থা অবলম্বন করে।

TRAI কেন এই নিয়ম চালু করল?

জাতীয় সাইবারক্রাইম রিপোর্টিং পোর্টালের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সাইবার প্রতারণার প্রায় ২,৬২,০০০টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল। ২০২৫ সালে তা বেড়ে ২৪.০২ লক্ষেরও বেশি হয়েছে। সবচেয়ে অবাককাণ্ড হলো এই অনলাইন প্রতারণার শিকার সাধারণ মানুষের টাকার পরিমাণ ৫৫১ কোটি টাকা থেকে বেড়ে ২২৪৯৫ কোটি টাকা হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “বদলে যাচ্ছে OTP-র নিয়ম, জানুন সরকারের নতুন নির্দেশ”

Comments are closed.