রাজধানী দিল্লিতে মর্মান্তিক ঘটনা। শনিবার, ২৪ অক্টোবর সকালে শাহদারার একটি স্কুলের মধ্যেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন, দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। আত্মহত্যার আগে ৩ পাতার একটি সুইসাইড নোট লিখেছিলে ওই ছাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। কী কারণে ওই ছাত্রী আত্মহত্যার এই পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ছাত্রীর আত্মহত্যায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায় (delhi school)।
delhi school: কেন আত্মঘাতী হলেন ছাত্রী?
দিল্লি পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে শাহদারার কৃষ্ণনগরের সর্বদয় কন্যা বিদ্যালয়ের পিছনের ঘর থেকে বছর ১৭-র এই ছাত্রীর দেহ উদ্ধার হয়। ছাত্রীর দেহ প্রথমে দেখেন স্কুলের গার্ড। পুলিশের প্রাথমিক অনুমান, ছাত্রীটি তাঁর গায়ে পেট্রোল দিয়ে নিজেকে জ্বালিয়েছে। ওই ছাত্রীর স্কুল ব্যাগ থেকে তিনটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রী কীভাবে সকলের চোখের আড়ালে স্কুলের পিছনের ঘরে গিয়ে আত্মঘাতী হলো তা ভাবাচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যার পিছনে, প্রণয় ঘটিত কারণও থাকতে পারে বলে মনে করা হচ্ছে (delhi school)।
দিল্লি পুলিশের আধিকারিকেরা তদন্তের স্বার্থে স্কুল কর্তৃপক্ষ, স্কুলে নিরাপত্তারক্ষীদের সঙ্গেও পুলিশ কথা বলে। পাশাপাশি আত্মঘাতী পড়ুয়ার সহপাঠি ও স্কুলের অন্যান্য পড়ুয়াদের সঙ্গেও কথা বলছে। এই মৃত্যুর ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়নাতদন্তের পরই ওই ছাত্রীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।












1 thought on “ব্যাগে রাখা ৩ পাতার চিঠি, স্কুলের ভিতরেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী ছাত্রী”
Comments are closed.