Site icon Hindustan News Point

চালু হলো EPFO-র পাসবুক পোর্টাল, ৮.২৫% হারে সুদের টাকা ঢুকেছে তো? এখনই দেখে নিন

EPFO Passbook Portal

দেশের লক্ষ লক্ষ প্রভিডেন্ট ফান্ড (EPF) গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। প্রায় দু’সপ্তাহ বন্ধ থাকার পর ফের চালু হয়েছে Employees’ Provident Fund Organisation (EPFO)-এর পাসবুক পোর্টাল। ফলে সদস্যরা আবার নিজেদের EPF অ্যাকাউন্টে লগ-ইন করে পাসবুক আপডেট বা জমা থাকা টাকার হিসাব যাচাই করতে পারবেন। এদিকে পূর্বের ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ জুলাই থেকে ৮.২৫ শতাংশ বার্ষিক সুদের টাকা সদস্যদের অ্যাকাউন্টে জমা পড়া শুরু হবে। এর আগে পোর্টাল খুলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন গ্রাহকেরা।

কেন বন্ধ ছিল পোর্টাল?

EPFO সূত্রে জানানো হয়েছে, গত ২৬ জুন থেকে বৃহৎ ডেটাবেস একত্রিত করার এবং সফটওয়্যার আপগ্রেডের কাজ চলছিল। এই প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্য ছিল পরিষেবাকে আরও দ্রুত, নিরাপদ, নির্ভরযোগ্য এবং ব্যবহারযোগ্য করে তোলা। সেই কারণেই সাময়িকভাবে পাসবুক আপডেট সহ একাধিক অনলাইন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। (EPFO Passbook Portal)

পাসবুকে এখন কী দেখা যাচ্ছে?

তবে অনেকেই দেখছেন পাসবুক পোর্টালে লগ-ইন করলে একটি গুরুত্বপূর্ণ নোটিস দেখা যাচ্ছে। সেখানে জানানো হয়েছে, সাম্প্রতিক অর্থবর্ষের লেনদেন আপাতত দেখা যাচ্ছে। তবে আগের অর্থবর্ষগুলির তথ্য এখনও নতুন সিস্টেমে স্থানান্তরের কাজ চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই সেই তথ্যও দেখা যাবে। সদস্যদের এ জন্য কোনও আলাদা পদক্ষেপ করার প্রয়োজন নেই।

কিছু পরিষেবা মিলতে হতে পারে সাময়িক দেরি

পাসবুক পরিষেবা চালু হলেও PF ক্লেম, ট্রান্সফার এবং অন্যান্য পরিষেবার নিষ্পত্তিতে আপাতত কিছুটা সময় লাগতে পারে। কারণ ডেটা স্থানান্তরের পর সদস্যদের তথ্য সঠিক রয়েছে কিনা, তা নিশ্চিত করতে অতিরিক্ত যাচাই ও ভ্যালিডেশন করা হচ্ছে। EPFO জানিয়েছে, ধাপে ধাপে আগামী দু’সপ্তাহের মধ্যে সমস্ত পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে।

বারবার লগ-ইন না করার পরামর্শ

EPFO সদস্যদের অনুরোধ করেছে, একই অনুরোধ বারবার জমা দিয়ে বা বাবার পোর্টালে লগ-ইন করে অযথা পটেলের গতি না কমানোই ভালো। এতে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ পড়ে পরিষেবা আরও ধীর হয়ে যেতে পারে। (EPFO Passbook Portal)

চালু হলো EPFO Scheme 2026, নতুন ব্যবস্থায় কী কী পরিবর্তন এল? রইল বিস্তারিত

UAN অ্যাক্টিভেশনের নিয়মে বড় পরিবর্তন

এই প্রযুক্তিগত আপগ্রেডের ফলে Universal Account Number (UAN) অ্যাক্টিভেশনের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। এখন আর Unified Member Portal থেকে UAN অ্যাক্টিভ করা যাবে না। সদস্যদের UMANG মোবাইল অ্যাপ ব্যবহার করে আধার-ভিত্তিক Face Authentication Technology (FAT)-এর মাধ্যমে UAN সক্রিয় করতে হবে।
তবে বর্তমানে ডেটা মাইগ্রেশনের কারণে UMANG অ্যাপেও EPFO-র কিছু পরিষেবা এখনও সম্পূর্ণভাবে চালু হয়নি। অ্যাপে জানানো হয়েছে, পরিষেবাগুলি খুব শীঘ্রই স্বাভাবিক হবে।

কেন গুরুত্বপূর্ণ এই আপডেট?

EPFO-র এই রক্ষণাবেক্ষণ পর্বটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ পরিকল্পিত পরিষেবার অন্যতম ছিল। এর ফলে দেশের কোটি কোটি গ্রাহক, নিয়োগকারী সংস্থা এবং প্রতিষ্ঠান সমস্যায় পড়েছিলেন। তবে এখন পাসবুক পোর্টাল চালু হওয়ায় সদস্যরা সহজেই লগ-ইন করে দেখে নিতে পারবেন, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ঘোষিত ৮.২৫ শতাংশ সুদের টাকা তাঁদের EPF অ্যাকাউন্টে জমা পড়েছে কি না। (EPFO Passbook Portal)


Exit mobile version