Site icon Hindustan News Point

চালু হলো EPFO Scheme 2026, নতুন ব্যবস্থায় কী কী পরিবর্তন এল? রইল বিস্তারিত

EPFO SCHEME 2026

দেশের কোটি কোটি বেতনভোগী কর্মীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। দীর্ঘদিন ধরে চালু থাকা Employees’ Provident Fund (EPF) Scheme, 1952-এর পরিবর্তে এবার কার্যকর হল EPFO Scheme, 2026। গত ২৯ জুন সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন এই স্কিম চালু হয়েছে। সরকারের দাবি, নতুন নিয়মের ফলে দেশের প্রায় ৮ কোটি সক্রিয় EPFO সদস্য আরও দ্রুত, স্বচ্ছ এবং সম্পূর্ণ ডিজিটাল পরিষেবা পাবেন। একই সঙ্গে PF-এ বাধ্যতামূলক ও স্বেচ্ছায় জমার নিয়মও এবার স্পষ্ট করে দেওয়া হয়েছে। (EPFO Scheme 2026)

কী কী পরিবর্তন এসেছে?

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন স্কিমে PF জমার মূল হারে কোনও পরিবর্তন করা হয়নি। আগের মতোই কর্মী এবং নিয়োগকর্তা উভয়কেই নির্ধারিত হারে PF-এ সমপরিমাণ অর্থ জমা রাখতে হবে। বর্তমানে আইনে নির্ধারিত বেতনের সীমা ১৫,০০০ টাকা। সেই হিসেবে কর্মীকে প্রতি মাসে ১৫,০০০ টাকার ১২ শতাংশ, অর্থাৎ ১,৮০০ টাকা বাধ্যতামূলকভাবে PF-এ জমা দিতে হবে। নিয়োগকর্তাকেও আইন অনুযায়ী সমপরিমাণ অর্থ জমা দিতে হবে।

এর আগে অনেক সংস্থায় কোম্পানির নীতি বা কর্মী-নিয়োগকর্তার পারস্পরিক সম্মতির ভিত্তিতে ১৫,০০০ টাকার বেশি বেতনের উপরও PF কাটা হতো। নতুন স্কিমে এই বিষয়টিকে আরও পরিষ্কার করা হয়েছে। এখন থেকে ১,৮০০ টাকার বাধ্যতামূলক অবদানের বাইরে কর্মী চাইলে অতিরিক্ত অর্থও PF-এ জমা করতে পারবেন। তবে সেই অতিরিক্ত অর্থকে স্বেচ্ছায় অবদান হিসেবে ধরা হবে।

এখানেই রয়েছে আরেকটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। কর্মী অতিরিক্ত টাকা জমা দিলেও সেই বাড়তি অংশের সমপরিমাণ অর্থ নিয়োগকর্তাকে আর বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে না। শুধুমাত্র কর্মসংস্থানের চুক্তি বা কোম্পানির নীতিতে যদি এমন ব্যবস্থা আগে থেকেই উল্লেখ থাকে, তাহলেই নিয়োগকর্তা সেই অতিরিক্ত অবদানে অংশ নেবেন।তবে যেসব সংস্থা বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী ১০ শতাংশ হারে PF জমা দেওয়ার সুবিধা পায়, তাদের ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। তারা আগের মতোই ১০ শতাংশ হারে অবদান রাখতে পারবে। (EPFO Scheme 2026)

কোন কোন ক্ষেত্রে টাকা তুলতে পারবেন?

শুধু PF জমার নিয়মই নয়, নতুন স্কিমে PF থেকে আংশিক টাকা তোলার ব্যবস্থাকেও আরও সহজ করা হয়েছে। ২০২৫ সালে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ যে পরিবর্তনগুলিতে অনুমোদন দিয়েছিল, সেগুলিই এবার নতুন স্কিমে অন্তর্ভুক্ত হয়েছে। আগে বিভিন্ন উদ্দেশ্যে টাকা তোলার জন্য একাধিক আলাদা বিভাগ ছিল। এখন সেই নিয়মকে সহজ করে তিনটি বড় ভাগে ভাগ করা হয়েছে।

প্রথমত, অসুস্থতা, পড়াশোনা বা বিয়ের মতো জরুরি প্রয়োজনে PF থেকে টাকা তোলা যাবে। দ্বিতীয়ত, বাড়ি কেনা, বাড়ি তৈরি বা বাড়ি-সংক্রান্ত অন্যান্য প্রয়োজনে টাকা তোলার সুযোগ থাকবে। এছাড়া নির্দিষ্ট কিছু বিশেষ পরিস্থিতিতেও নির্ধারিত শর্ত এবং ন্যূনতম ব্যালেন্স বজায় রেখে PF থেকে অর্থ তোলা যাবে।

চাকুরিজীবীদের জন্য দারুণ খবর, UPI দিয়েই তুলতে পারবেন PF-এর টাকা

নতুন EPF স্কিমের আরেকটি বড় লক্ষ্য হলো পুরো ব্যবস্থাকে আরও ডিজিটাল করে তোলা। ইলেকট্রনিক ফাইলিং, অনলাইনে ক্লেম নিষ্পত্তি, ই-পাসবুক এবং ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর-এর আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। এর ফলে কাগজপত্রের ঝামেলা কমবে, পরিষেবা আরও দ্রুত মিলবে এবং সদস্যরা সহজেই নিজেদের PF সংক্রান্ত সমস্ত তথ্য অনলাইনে দেখতে পারবেন।

সব মিলিয়ে, EPFO Scheme, 2026 কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের কাঠামোতে কোনও পরিবর্তন আনেনি। PF জমার হারও আগের মতোই রয়েছে। তবে কোন অবদান বাধ্যতামূলক আর কোনটি স্বেচ্ছায় সেই বিষয়টি এবার স্পষ্ট করে দেওয়া হয়েছে। ফলে যাঁরা ভবিষ্যতের জন্য আরও বেশি সঞ্চয় করতে চান, তাঁরা আগের মতোই অতিরিক্ত অর্থ PF-এ জমা করতে পারবেন। তবে সেই অতিরিক্ত টাকার ক্ষেত্রে নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ দেবেন কি না, তা সম্পূর্ণ নির্ভর করবে সংশ্লিষ্ট সংস্থার নীতি বা কর্মসংস্থানের চুক্তির উপর।

কেন্দ্র সরকার মনে করছে, এই নতুন স্কিমের মাধ্যমে দেশের প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং ব্যবহারবান্ধব করে তোলা সম্ভব হবে। পাশাপাশি কোটি কোটি কর্মীর অবসরকালীন সুরক্ষাও আগের মতোই অটুট থাকবে। (EPFO Scheme 2026)


Exit mobile version